যুদ্ধ আরও বাড়ালে ট্রাম্পকে ডুবিয়ে মারার হুঁশিয়ারি ইরানের

by hsnalmahmud@gmail.com

যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে সতর্ক করে ইরানের সামরিক বাহিনীর খাতাম আল-আম্বিয়া কেন্দ্রীয় সদর দপ্তরের একজন মুখপাত্র বলেছেন, যুদ্ধ আরও বিস্তৃতি ঘটলে তার ফল হবে ভয়াবহ। পুরো অঞ্চলজুড়ে তীব্র পাল্টা আঘাত হানা হবে।

শনিবার (৪ এপ্রিল) রাতে কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরা’র এক প্রতিবেদনে এসব খবর জানানো হয়েছে।

বিজ্ঞাপন
banner

ইরানের সামরিক বাহিনীর এ মুখপাত্র বলেন, “যদি আগ্রাসন বৃদ্ধি পায়, তবে পুরো অঞ্চল আপনাদের জন্য দোজখে পরিণত হবে। ইরানের ইসলামি প্রজাতন্ত্রকে পরাজিত করার যে বিভ্রম আপনারা লালন করছেন, তা একটি জলাভূমিতে পরিণত হয়েছে, যেখানে আপনারা ডুবে মরবেন।”

এদিকে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ইরানকে ৪৮ ঘণ্টার আল্টিমেটাম পুনর্ব্যক্ত করেছেন। তিনি বলেন, সোমবারের মধ্যে এটি করতে ব্যর্থ হলে ইরানে ‘নরক’ নেমে আসবে। নিজের মালিকানাধীন সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দেওয়া এক পোস্টে ট্রাম্প এ হুমকি দিয়েছেন।

ট্রাম্প পোস্টে লিখেছেন, ‘মনে আছে, আমি ইরানকে একটি চুক্তিতে পৌঁছাতে অথবা হরমুজ প্রণালি খুলে দেওয়ার জন্য ১০ দিনের সময় দিয়েছিলাম? সময় শেষ হয়ে আসছে। এখন হাতে আছে মাত্র ৪৮ ঘণ্টা। এরপরই তাদের ওপর নরক নেমে আসবে।’

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222