দারুননাজাত মাদ্রাসায় সপ্তাহব্যাপী ইসলামী বইমেলা

by hsnalmahmud@gmail.com

ইসলামী সাহিত্য ও জ্ঞানচর্চাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার ডেমরায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন, ‘দারুন্নাজাত বইমেলা-২৬’।

বাংলাদেশ ছাত্র হিযবুল্লাহর ব্যবস্থাপনায় টানা তৃতীয় বছরের মতো অনুষ্ঠিত এই আয়োজন ইতোমধ্যেই ব্যাপক সাড়া ফেলেছে। ইসলামী সাহিত্য ও জ্ঞানচর্চাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে ঢাকার ডেমরায় শুরু হয়েছে এক ব্যতিক্রমী আয়োজন, ‘দারুন্নাজাত বইমেলা-২৬’।

বিজ্ঞাপন
banner

এবারের বইমেলা আগের যেকোনো সময়ের তুলনায় অনেক বেশি জাঁকজমকপূর্ণ। বিশেষ করে স্টলের সংখ্যা বেড়েছে প্রায় দ্বিগুণ, যা মেলার পরিধি ও পাঠকদের আগ্রহ বাড়ার স্পষ্ট ইঙ্গিত দিচ্ছে। সারিবদ্ধ স্টলগুলোতে থরে থরে সাজানো বই আর উৎসুক মানুষের ভিড় মেলা প্রাঙ্গণে এক উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করেছে।

মেলায় ইসলামের গৌরবোজ্জ্বল ইতিহাসভিত্তিক বইয়ের সংখ্যা সবচেয়ে বেশি। তবে পাঠকদের বিশেষ আকর্ষণ কেড়েছে পাকিস্তানসহ বিভিন্ন দেশের আরবি উপন্যাসের চমৎকার সব অনুবাদ গ্রন্থ। এছাড়া বিভিন্ন বিষয়ের ওপর গবেষণাধর্মী ও সমকালীন ইসলামী সাহিত্যের সমাহার স্টলগুলোতে লক্ষ্য করা যাচ্ছে। বিক্রেতারাও এবারের বিক্রি নিয়ে বেশ আশাবাদী।

শিশু-কিশোরদের জন্য মেলায় রয়েছে আলাদা আকর্ষণ। গল্পের মাধ্যমে নীতি-নৈতিকতা শেখায় এমন বইয়ের কাটতি অনেক বেশি। এছাড়া মেলার বিশেষ একটি দিক হলো ইসলামিক ক্যালিগ্রাফির স্টল। শিল্পের নিপুণ ছোঁয়ায় ইসলামী সংস্কৃতিকে যেভাবে তুলে ধরা হয়েছে, তা দর্শনার্থীদের দারুণভাবে মুগ্ধ করছে।

দারুন্নাজাত সিদ্দীকিয়া কামিল মাদরাসার অধ্যক্ষ আ.খ.ম. আবু বকর সিদ্দিক জানান, শিক্ষার্থীদের বইয়ের সাথে সম্পৃক্ত করা এবং তাদের সামনে জ্ঞানের দিগন্ত উন্মোচন করাই এই মেলার মূল উদ্দেশ্য।

দারুন্নাজাত বইমেলা ধীরে ধীরে ইসলামী সাহিত্যপ্রেমীদের এক প্রাণের মিলনমেলায় পরিণত হচ্ছে। জ্ঞানচর্চা ও সংস্কৃতির বিকাশে এই ধারাবাহিকতা আগামীতেও বজায় থাকবে, এমনই প্রত্যাশা মেলায় আসা হাজারো মানুষের।

৩৪টি স্টলে সেজেছে এ মেলা। চলবে আগামী ১৮ এপ্রিল পর্যন্ত। মেলায় মাদ্রাসার ১৫ হাজার শিক্ষার্থীর পাশাপাশি অংশ নিচ্ছে এলাকার জনগণ।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222