রাশিয়ার তেল কিনতে যুক্তরাষ্ট্রের অনুমতি চাইল ফিলিপাইন

by hsnalmahmud@gmail.com
তীব্র জ্বালানি সংকটে পড়া আমদানিনির্ভর দেশ ফিলিপাইন তাদের তেলের চাহিদা মেটাতে রাশিয়ার কাছ থেকে অপরিশোধিত তেল ক্রয়ের উদ্যোগ নিয়েছে। তবে এ ক্ষেত্রে মার্কিন নিষেধাজ্ঞার জটিলতা এড়াতে ওয়াশিংটনের অনুমতির অপেক্ষায় রয়েছে দেশটি।
ফিলিপাইনের জ্বালানি সচিব শ্যারন গারিন জানিয়েছেন, রাশিয়ার তেল আমদানির বিষয়ে তারা যুক্তরাষ্ট্রের কাছে প্রস্তাব পাঠিয়েছেন। যদিও এখন পর্যন্ত হোয়াইট হাউসের পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক সাড়া পাওয়া যায়নি, তবে বিষয়টি নিয়ে ফিলিপাইন সরকার যথেষ্ট আশাবাদী। তিনি বলেন, রাশিয়া থেকে তেল আমদানির বিষয়টি নিয়ে আমরা ইতিবাচক। তবে যদি এই পথটি বন্ধ হয়ে যায়, তবে আমাদের হাতে বিকল্প আরও কিছু পরিকল্পনা রয়েছে।
জানা গেছে, ইরান-ইসরায়েল যুদ্ধের প্রভাবে বিশ্বজুড়ে জ্বালানি বাজারে অস্থিরতা তৈরি হওয়ায় ফিলিপাইনের অন্তত ৪০ লাখ ব্যারেল তেলের চালান বাতিল হয়েছে। এমন পরিস্থিতিতে গত মাসে দেশটির একমাত্র তেল শোধনাগারটি প্রায় ২৫ লাখ ব্যারেল তেলের সংস্থান করতে পেরেছে।
উল্লেখ্য, হরমুজ প্রণালি বন্ধ হওয়ার পর বিশ্ববাজারে জ্বালানি তেলের সরবরাহ স্থিতিশীল রাখতে যুক্তরাষ্ট্র গত মাসে রাশিয়ার ওপর জারি করা কিছু নিষেধাজ্ঞা শিথিল করেছিল। সেই সুযোগে অনেক দেশই সমুদ্রে ভাসমান রুশ তেলের চালান খালাসের অনুমতি পেয়েছে। এখন নিজেদের অভ্যন্তরীণ সংকট কাটাতে ফিলিপাইনও রাশিয়ার সেই ‘উইন্ডো’ ব্যবহার করতে চাইছে। তবে চূড়ান্ত অনুমোদনের ওপরই নির্ভর করছে দেশটির আগামী দিনের জ্বালানি নিরাপত্তা।
হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222