ইরানের তেল ব্যবসায় মার্কিন নিষেধাজ্ঞা প্রত্যাহার

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: শেষ পর্যন্ত বরফ গলেছে। যুক্তরাষ্ট্রের ট্রেজারি বিভাগ ইরান-সংশ্লিষ্ট একটি ৬০ দিনের সাধারণ লাইসেন্স জারি করেছে। যার আওতায় আগামী ২১ আগস্ট পর্যন্ত ইরানি উৎসের অপরিশোধিত তেল, পেট্রোকেমিক্যাল ও অন্যান্য পেট্রোলিয়াম পণ্যের উৎপাদন, সরবরাহ এবং বিক্রির অনুমোদন দেওয়া হয়েছে।

মার্কিন প্রশাসনের এই পদক্ষেপকে ওয়াশিংটন ও তেহরানের মধ্যে চলমান কূটনৈতিক যোগাযোগের অংশ হিসেবে দেখা হচ্ছে। সোমবারের (২২ জুন) ট্রেজারি বিভাগের ঘোষণায় বলা হয়েছে, নির্দিষ্ট সময়সীমার মধ্যে ইরানি তেল ও জ্বালানি পণ্য নিয়ে লেনদেনের ক্ষেত্রে এই সাধারণ লাইসেন্স কার্যকর থাকবে।

বিজ্ঞাপন
banner

এ বিষয়ে যুক্তরাষ্ট্রের ট্রেজারি সচিব স্কট বেসেন্ট সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে জানান, সুইজারল্যান্ডে চলমান ফলপ্রসূ আলোচনার ধারাবাহিকতায় ইরান কয়েকটি গুরুত্বপূর্ণ প্রতিশ্রুতি দিয়েছে। এর মধ্যে রয়েছে বিশ্বের অন্যতম গুরুত্বপূর্ণ নৌপথ হরমুজ প্রণালিতে অবাধ ও উন্মুক্ত জাহাজ চলাচল নিশ্চিত করা এবং আইএইএ-এর পরিদর্শকদের দেশটিতে প্রবেশের অনুমতি দেওয়া।

স্কট বেসেন্ট বলেন, সুইজারল্যান্ডে চলমান গঠনমূলক আলোচনার সঙ্গে সামঞ্জস্য রেখে ইরান হরমুজ প্রণালিতে অবাধ নৌপরিবহন নিশ্চিত করতে এবং আন্তর্জাতিক পরমাণু শক্তি সংস্থার পরিদর্শকদের প্রবেশাধিকার দিতে সম্মত হয়েছে। তিনি ইঙ্গিত দেন, এই অগ্রগতির প্রেক্ষাপটেই যুক্তরাষ্ট্র সাময়িকভাবে ইরানের তেল ও জ্বালানি খাতে কিছু লেনদেনের অনুমোদন দিয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222