শায়েস্তাগঞ্জ আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক গ্রেফতার

by Masudul Kadir

হবিগঞ্জ প্রতিনিধি :: হবিগঞ্জের শায়েস্তাগঞ্জে উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মো. আব্দুল মালেককে (৫৬) গ্রেফতার করেছে পুলিশ। তিনি উপজেলার চাঁনপুর গ্রামের মৃত নছির আলীর ছেলে।

সোমবার (২২ জুন) ভোরে শায়েস্তাগঞ্জ থানা পুলিশ অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। পরে দুপুরে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।

বিজ্ঞাপন
banner

বিষয়টি সোমবার রাত ১০টার দিকে নিশ্চিত করেন শায়েস্তাগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল কালাম। তিনি বলেন, ২০২৪ সালের ১৭ সেপ্টেম্বর থানায় দায়ের হওয়া একটি মামলার আসামি হিসেবে আব্দুল মালেককে গ্রেফতার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, ‘ডেভিল হান্ট’ নামে পরিচালিত অভিযানের অংশ হিসেবে তাকে আটক করা হয়। মামলার পরবর্তী আইনগত কার্যক্রম চলমান রয়েছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222