ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে হিজবুল্লাহ

by hsnalmahmud@gmail.com

লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ ইসরায়েলে দফায় দফায় রকেট ছুড়েছে। বুধবার (১৫ এপ্রিল) স্থানীয় সময় সকাল ৮টায় ইসরায়েলের মেতুলা, কাফার গিলাদি এবং কিরিয়াত শমোনা বসতিগুলোতে রকেট হামলা চালিয়েছে বলে জানিয়েছে গোষ্ঠীটি।

ইসরায়েলের সংবাদমাধ্যম চ্যানেল ১২ এর এক প্রতিবেদনে জানানো হয়েছে, বুধবার সকালে লেবানন থেকে উত্তর ইসরায়েলের গ্যালিলি অঞ্চলে ২০টি রকেট ছোড়া হয়েছে, যার মধ্যে কয়েকটি প্রতিহত করা হয়েছে এবং বাকিগুলো খোলা জায়গায় পড়েছে।

বিজ্ঞাপন
banner

এছাড়াও এই হামলার কারণে মানারা এবং কিরিয়াত শমোনায় সাইরেন বেজে ওঠে। এদিকে দক্ষিণ লেবাননে বিমান ও ড্রোন হামলা চালিয়েছে ইসরায়েল।

জানা গেছে, একটি ইসরায়েলি ড্রোন দক্ষিণ লেবাননের সিডন জেলার আল-বাবলিয়া শহরে আঘাত হেনেছে। এছাড়াও দক্ষিণ লেবাননের ক্বাইলাহ শহরে বিমান হামলা চালিয়েছে ইসরায়েল। কাদমুস ও আনসারিয়াহতে হওয়া হামলাগুলো ছাড়াও বিনত জেবেইল, মাহমুদিয়া, মাজদাল, ক্বাইলাহ, জিবকিন এবং ইয়াতারেও হামলা চালিয়েছে দখলদার বাহিনী।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222