হাজিদের ৮০ ভাষায় কোরআন উপহার

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেক্স:: সৌদি আরবের বাদশাহ সালমান বিন আবদুল আজিজের পক্ষ থেকে নিজ দেশে ফিরে যাওয়া হাজি এবং হজের মাঠপর্যায়ে নিয়োজিত কর্মীদের মাঝে পবিত্র কোরআন ও এর অনুবাদের কপি বিতরণ শুরু করেছে দেশটির ইসলাম বিষয়ক মন্ত্রণালয়।

সৌদি বার্তা সংস্থা এসপিএর খবরে জানানো হয়েছে, জেদ্দার কিং আবদুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের বহির্গমন লাউঞ্জগুলোতে পবিত্র কোরআনের এই কপি বিতরণের কাজ শুরু করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

বিদেশি হাজিরা নিজ নিজ দেশের উদ্দেশ্যে বিমানে ওঠার আগে তাদের হাতে এই উপহার পৌঁছে দেওয়া নিশ্চিত করা হচ্ছে। মদিনার কিং ফাহদ কোরআন প্রিন্টিং কমপ্লেক্সে মুদ্রিত মোট ১৯ লাখ কোরআনের কপি হাজিদের মাঝে বিতরণ করা হবে।

হাজিরা যেন নিজ মাতৃভাষায় কোরআনের বাণী বুঝতে পারেন, সেজন্য ৮০টিরও বেশি ভাষার অনুবাদসহ কোরআনের কপি সরবরাহ করা হয়েছে।

ইসলাম বিষয়ক মন্ত্রণালয় জানিয়েছে, আগামী দিনগুলোতে দেশের সব বিমানবন্দর, স্থলবন্দর ও সমুদ্রবন্দরে ২৪ ঘণ্টা এই কোরআন বিতরণ কার্যক্রম চালু থাকবে।

সৌদি আরবের ইসলাম বিষয়ক মন্ত্রী শেখ আব্দুল লতিফ আল শেখ বলেন, এই উপহার বিশ্বজুড়ে পবিত্র কোরআনের বাণী ছড়িয়ে দেওয়ার ক্ষেত্রে আমাদের নেতৃত্বের আন্তরিক প্রয়াসেরই বহিঃপ্রকাশ।

সৌদি কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের হজে অংশ নেওয়া মোট হাজির সংখ্যা ১৭ লাখ ৭ হাজার ৩১০ জনে পৌঁছেছে, যা গত বছরের তুলনায় ২.০৪ শতাংশ বেশি। এর মধ্যে বিভিন্ন পথ দিয়ে সৌদি আরবে এসেছেন ১৫ লাখ ৪৬ হাজার ৬৫৫ জন বিদেশি হাজি। অন্যদিকে সৌদি আরবের নাগরিক ও বাসিন্দা মিলিয়ে অভ্যন্তরীণ হাজির সংখ্যা ছিল ১ লাখ ৬০ হাজার ৬৪৬ জন।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222