নবীর পরে আর কোনো নবী নেই, সংসদে আইন পাসের দাবি এমপি হানজালার

by hsnalmahmud@gmail.com

আব্দুল্লাহ কাসিম আজওয়াদ >> 

বিশ্বনবী হজরত মুহাম্মদ (সা.) সর্বশেষ নবী, তার পরে আর কোনো নবী নেই, এ বিষয়ে জাতীয় সংসদে আইন পাস করার দাবি জানিয়েছেন মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য মুফতি সাইদউদ্দীন আহমাদ হানজালা।

বিজ্ঞাপন
banner

বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদের অধিবেশনে দেওয়া বক্তব্যে তিনি প্রধানমন্ত্রী তারেক রহমানের কাছে এ বিষয়ে আইন আকারে পাস করার অনুরোধ জানান।

সংসদে বক্তব্য রাখতে গিয়ে এমপি হানজালা বলেন, ‘মাননীয় স্পিকার, আমরা যে জায়গায় দাঁড়িয়েছি, আমাদের দিকে বাংলার ত্রিশ লক্ষ ওলামায়ে কেরাম তাকিয়ে আছেন। কারণ তাদের কণ্ঠ, তাদের আওয়াজ যেন আমরা জাতীয় সংসদ থেকে দিতে পারি।’

তিনি বলেন, ‘ওলামায়ে কেরামের একটি বড় দাবি হলো—হজরত মুহাম্মদ (সা.) শেষ নবী, তার পরে আর কোনো নবী নেই। কিন্তু দুঃখের সঙ্গে বলতে হয়, বাংলাদেশের একটি অংশ রয়েছে যারা নবীকে অস্বীকার করে, আবার মুসলমানও দাবি করে।’

এমপি হানজালা আরও বলেন, ‘স্বাধীনতার পর থেকেই তাদের অমুসলিম ঘোষণার দাবিতে বহু আন্দোলন হয়েছে। অনেকেই জেল-জুলুমের শিকার হয়েছেন, অনেককে শহীদও হতে হয়েছে। কিন্তু আজও সেই দাবি পূরণ হয়নি।’

তিনি প্রধানমন্ত্রীকে উদ্দেশ করে বলেন, ‘আমি মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনি একটি ইতিহাস তৈরি করে যাবেন। জাতীয় সংসদে আইন পাস করে স্পষ্ট করা হোক—নবীর পরে আর কোনো নবী নেই।’

এছাড়াও নবী (সা.)-কে নিয়ে কটূক্তিকারীদের বিরুদ্ধে কঠোর আইন প্রণয়নের দাবি জানান তিনি। এমপি হানজালা বলেন, “যারা নবীকে নিয়ে কটূক্তি করে, গালিগালাজ করে, তাদের বিরুদ্ধে মৃত্যুদণ্ডের আইন জাতীয় সংসদ থেকে পাস করা হোক।”

বক্তব্যের শেষাংশে তিনি ওসমান হাদী হত্যাকাণ্ডের বিচার নিশ্চিত করা এবং দেশে মাদক নির্মূলে আইনমন্ত্রীকে আরও জোরালো ভূমিকা রাখার আহ্বান জানান।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222