ইসরায়েলি গুপ্তচর সংস্থার সঙ্গে যোগসাজশের অভিযোগে ইরানে ৪ জন আটক

by hsnalmahmud@gmail.com

ইরানের উত্তরাঞ্চলীয় গিলান প্রদেশে ইসরায়েলের গোয়েন্দা সংস্থার সঙ্গে সংশ্লিষ্টতার অভিযোগে চারজনকে গ্রেপ্তার করেছে দেশটির ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী। রাষ্ট্রীয় বার্তা সংস্থা জানিয়েছে, গোয়েন্দা কর্মকর্তাদের প্রচেষ্টায় ওই চারজনকে আটক করা হয়েছে, যাদের ‘এজেন্ট’ হিসেবে উল্লেখ করা হয়েছে।

প্রতিবেদনে বলা হয়েছে, অভিযুক্তরা যুদ্ধ চলাকালে ইন্টারনেটের মাধ্যমে ইসরায়েলি গোয়েন্দা কর্মকর্তাদের কাছে ইরানের গুরুত্বপূর্ণ সামরিক ও নিরাপত্তা স্থাপনার ছবি ও অবস্থান সরবরাহ করেছিল।

বিজ্ঞাপন
banner

এই ঘটনাকে ঘিরে দেশটির নিরাপত্তা সংস্থাগুলো আরও সতর্ক অবস্থানে রয়েছে বলে জানা গেছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222