হাদিসের দরসে ফিরলেন অন্তর্বর্তী সরকারের ধর্ম উপদেষ্টা

by hsnalmahmud@gmail.com

বিশিষ্ট অর্থনীতিবিদ শান্তিতে নোবেলজয়ী প্রফেসর মুহাম্মদ ইউনূসের নেতৃত্বে গঠিত অন্তর্বর্তী সরকারের ধর্ম বিষয়ক উপদেষ্টা ছিলেন দেশের বিশিষ্ট ইসলামিক স্কলার ড. আ ফ ম খালিদ হোসেন। প্রায় দেড় বছর দায়িত্ব পালন শেষে তিনি আবারও পুরনো দায়িত্বে ফিরেছেন।

জানা গেছে, এই সাবেক উপদেষ্টা বর্তমানে চট্টগ্রামের ঐতিহ্যবাহী দীনি শিক্ষাপ্রতিষ্ঠান আল-জামিয়াতুল আরাবিয়াতুল ইসলামিয়ায় (জিরি মাদরাসা) নিয়মিত হাদিসের দরস দিচ্ছেন।

বিজ্ঞাপন
banner

সূত্র জানায়,  বর্তমানে তিনি সপ্তাহে দুই দিন তিরমিজি শরিফ ও দারুল উলুম দেওবন্দ সংশ্লিষ্ট বিষয়সমূহ পড়াচ্ছেন। গতকাল বৃহস্পতিবার (২৩ এপ্রিল) বেলা ১১টা থেকে পৌনে ১টা পর্যন্ত তার পাঠদান কার্যক্রম অনুষ্ঠিত হয়।

এদিকে প্রতিষ্ঠানের মুহতামিম মাওলানা খুবাইব বিন তৈয়ব জানান, ২০২১ সাল থেকে ড. আ ফ ম খালিদ সাহেব আমাদের এই প্রতিষ্ঠানে মুহাদ্দিস হিসেবে দায়িত্ব পালন করে আসছেন। সরকারি দায়িত্বের কারণে কিছু সময় বিরতি থাকলেও পুনরায় ফিরে আসায় প্রতিষ্ঠানটি গর্বিত।

এই বিষয়ে ড. আ ফ ম খালিদ হোসেন বলেন, শিক্ষকতাই তার মূল পরিচয়। জীবনের এই পর্যায়ে আবারও শিক্ষার্থীদের মাঝে ফিরে এসে তিনি আত্মিক প্রশান্তি অনুভব করছেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222