নৌযান চলাচল বন্ধ পাটুরিয়া-দৌলতদিয়ায়

by Tahsan Arif

নিজস্ব প্রতিবেদক :: নৌযান চলাচল বন্ধ রয়ছে পাটুরিয়া-দৌলতদিয়ায়। দেশের বিভিন্ন অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম বা উত্তর-পশ্চিম দিক থেকে অস্থায়ীভাবে দমকা ও ঝড়ো হাওয়া বয়ে যাওয়ায় পাটুরিয়া-দৌলতদিয়ায় নৌযান চলাচল বন্ধ রয়ছে। এ সময় বাতাসের গতি ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার পর্যন্ত উঠছে, যা কালবৈশাখী ঝড়ের স্বাভাবিক বৈশিষ্ট্যের মধ্যেই পড়ে।

এ পরিস্থিতিতে পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ফেরি ও লঞ্চ চলাচল করত দে্ওয়া হচ্ছে না।

বিজ্ঞাপন
banner

ঘাট কর্তৃপক্ষ জানায়, রাতভর কখনো গুঁড়ি গুঁড়ি, কখনো মাঝারি আবার কখনো ভারী বৃষ্টি হয়। সকাল ৬টার দিকে বৃষ্টির সঙ্গে ঝড় শুরু হলে দুর্ঘটনা এড়াতে ফেরিসহ সব ধরনের নৌযান চলাচল বন্ধ ঘোষণা করে বিআইডব্লিউটিসি কর্তৃপক্ষ।

এতে ফেরি ও লঞ্চগুলো ঘাটের দুই প্রান্তে নিরাপদ স্থানে নোঙর করে রাখা হয়েছে। বিআইডব্লিউটিসির ডিজিএম মো. সালাম হোসেন বিষয়টি নিশ্চিত করে জানান, আবহাওয়া অনুকূলে এলে ফেরি চলাচল আবার স্বাভাবিক করা হবে।

পাটুরিয়া-দৌলতদিয়া ও আরিচা-কাজিরহাট নৌরুটে ২২টি ফেরি, ৩৩টি লঞ্চ এবং ৬৭টি স্পিডবোট চলাচল করে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222