আলেম-ওলামারাই এদেশের ধারক ও রক্ষক: সাবেক চিফ প্রসিকিউটর

by hsnalmahmud@gmail.com

দিন শেষে আলেম-ওলামারাই এদেশের ধারক-রক্ষক বলে মন্তব্য করেছেন আন্তর্জাতিক মানবতাবিরোধী অপরাধ ট্রাইব্যুনালের সাবেক চিফ প্রসিকিউটর তাজুল ইসলাম।

শুক্রবার (৮ মে) শাপলা স্মৃতি সংসদের উদ্যোগে আয়োজিত শাপলার শহীদগাঁথা ৫ মের গণহত্যা স্মরণ ও মূল্যায়ন আলোচনা সভায় তিনি এ কথা বলেন।

বিজ্ঞাপন
banner

সাবেক চিফ প্রসিকিউটর বলেন, দিন শেষে আপনারা (এদেশের আলেম-ওলামারা ও মুসলমানরাই) এদেশের স্বাধীনতা ও সার্বভৌমত্বের ধারক ও রক্ষক।

তিনি বলেন, ৫ মে গণহত্যার মাধ্যমে ইসলামের উত্থানকে রোধ করতে চেয়েছে বিষয়টি তেমন নয়। বরং সেই ফ্যাসিস্ট সরকার আমাদের সংস্কৃতি থেকে বিশ্বাস উঠিয়ে দিতে চেয়েছে। যাতে করে এই বাংলাদেশে কেউ টুপি-দাড়ি রাখতেই কেউ সাহস না পায়।

আমি বলবো, মুসলমানরা যদি সক্রিয় ভূমিকা পালন না করেন তাহলে বারবার আমাদের শাপলা চত্বরের মোকাবিলা করতে হবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222