‘ভারতের পানি আগ্রাসনের কারণে বহুমাত্রিক ক্ষতির মুখে বাংলাদেশ’

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুস আহমদ বলেছেন, ভারতীয় আধিপত্যবাদ গোটা দক্ষিণ এশিয়ার জন্য ক্ষতিকর হিসেবে প্রমাণিত হয়েছে। বিশেষ করে বাংলাদেশের জন্য ভারত বহুমাত্রিক ক্ষতির কারণ হয়েছে যুগের পর যুগ। ভারতের পানি আগ্রাসনের কারণে বাংলাদেশের কোটি কোটি মানুষ জীবন ধারণের প্রাথমিক শর্ত পূরণে হিমশিম খাচ্ছে। নদীমাতৃক বাংলাদেশ মরুভূমিতে পরিনত হয়েছে ভারতের কারণে। ভারতের পানি আগ্রাশনের অন্যতম প্রধান অস্ত্র হলো ফারাক্কা বাঁধ। ফারাক্কা বাঁধের সামাজিক, আর্থিক ও মানবিক অভিঘাত সম্পর্কে বিশ্ববাসী জানাতে হবে। এবং এর বিরুদ্ধে রাজনৈতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে।

১৬ মে শনিবার ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে এই মন্তব্য করেন।

বিজ্ঞাপন
banner

সংগঠনের জেলা শাখার প্রশিক্ষন ও সহ প্রশিক্ষন সম্পাদকদের নিয়ে আয়োজিত কর্মশালায় বিশেষ অতিথির বক্তব্যে যুগ্মমহাসচিব ও দলীয় মুখপাত্র মাওলানা গাজী আতাউর রহমান বলেন, বাংলাদেশের মানুষের রাজনৈতিক সংগ্রাম শেষ হয় নাই। জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়ন হয় নাই। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়ন করতে তৃণমূলে সংগঠন শক্তিশালী করতে হবে। মানুষকে রাজনৈতিকভাবে প্রশিক্ষিত করে তুলতে হবে।

কর্মশালায় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন যুগ্মমহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারী মহাসচিব মাওলানা আহমদ আব্দুল কাইয়ুম, মাওলানা নুরুল করীম আকরাম প্রমুখ।

এমকে/36NEWS

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222