ইমাম ও গোস্ত প্রস্তুতকারীদের প্রশিক্ষণ দিচ্ছে ডিএনসিসি

by Masudul Kadir

৩৬নিউজ ডেস্ক: আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে কোরবানির পশু জবাই, মাংস প্রস্তুত, চামড়া সংরক্ষণ এবং দ্রুত বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে ইমাম ও মাংস প্রস্তুতকারীদের বিশেষ প্রশিক্ষণ দিচ্ছে ঢাকা উত্তর সিটি কর্পোরেশন (ডিএনসিসি)। বুধবার রাজধানীর মিরপুরে এই প্রশিক্ষণ কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।

প্রশিক্ষণ কর্মসূচির উদ্বোধন করেন ডিএনসিসি প্রশাসক মো. শফিকুল ইসলাম খান। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ডিএনসিসি প্রশাসক বলেন, এই প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা যে নিয়ম ও বৈজ্ঞানিক পদ্ধতি শিখবেন, তা যথাযথভাবে অনুসরণ করেই কোরবানির সব কার্যক্রম সম্পন্ন করতে হবে।

বিজ্ঞাপন
banner

চামড়া শিল্পের গুরুত্ব তুলে ধরে ডিএনসিসি প্রশাসক উল্লেখ করেন, কোরবানির পশুর চামড়া দেশের সামগ্রিক অর্থনীতিতে অত্যন্ত গুরুত্বপূর্ণ অবদান রাখে। তাই এই চামড়া সঠিকভাবে ছাড়ানো, সংরক্ষণ ও প্রক্রিয়াজাত করা জরুরি। অসচেতনতার কারণে যেন চামড়া নষ্ট না হয়, সে জন্য এবার চামড়া সংরক্ষণের জন্য প্রয়োজনীয় পরিমাণ লবণ বিনামূল্যে বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, কোরবানির কাজে নিয়োজিত মৌসুমি শ্রমিকদেরও স্বাস্থ্যসম্মত উপায়ে কাজ করার নিয়মগুলো জানাতে হবে। কোরবানি সম্পন্ন হওয়ার পরপরই পশুর রক্ত পানি দিয়ে দ্রুত পরিষ্কার করে ফেললে পরিবেশ সুরক্ষিত থাকবে এবং দুর্গন্ধ ছড়ানো কমানো সম্ভব হবে। এছাড়া সিটি কর্পোরেশনের পক্ষ থেকে সরবরাহকৃত নির্ধারিত ব্যাগে কোরবানির বর্জ্য ভরে বাসার সামনে রেখে দেওয়ার অনুরোধ জানান তিনি। এতে করে সিটি কর্পোরেশনের পরিচ্ছন্নতাকর্মীরা দ্রুততম সময়ের মধ্যে তা অপসারণ করতে পারবে। নগরবাসীর সম্মিলিত ও সচেতন সহযোগিতায় এবার অত্যন্ত স্বল্প সময়ের মধ্যেই পুরো শহর পরিষ্কার রাখা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন মো. শফিকুল ইসলাম খান।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222