পশ্চিমবঙ্গে ইমাম-মুয়াজ্জিনদের ভাতা বন্ধের সিদ্ধান্ত নিল শুভেন্দু সরকার

by Masudul Kadir

ভারতে পশ্চিমবঙ্গ রাজ্যের নতুন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর নেতৃত্বে অনুষ্ঠিত নতুন মন্ত্রিসভার প্রথম বৈঠকেই বেশ কিছু বড় ও নজিরবিহীন সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি সিদ্ধান্ত হল, আগামী মাস থেকেই ধর্মীয় ভিত্তিতে দেওয়া সব ধরনের সরকারি আর্থিক সহায়তা বন্ধ করা। অর্থাৎ, রাজ্যে চালু থাকা ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা বন্ধ করা।

বিজ্ঞাপন
banner

তাছাড়া, কলকাতা হাইকোর্টের নির্দেশ অনুযায়ী রাজ্যের বিদ্যমান অন্যান্য অনগ্রসর শ্রেণি বা ওবিসি তালিকা বাতিল করারি সিদ্ধান্ত নিয়েছে সরকার।

সোমবার (১৮ মে) মন্ত্রিসভার বৈঠক শেষে রাজ্যের নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্রা পাল সাংবাদিকদের জানান, “পুরনো ওবিসি তালিকা পুরোপুরি সংশোধন ও পুনর্বিবেচনা করে কোটার যোগ্যতা নির্ধারণে জন্য একটি নতুন প্যানেল গঠন করা হবে।”

তিনি আরও জানান, তথ্য ও সংস্কৃতি বিষয়ক দপ্তর এবং সংখ্যালঘু উন্নয়ন ও মাদ্রাসা শিক্ষা দপ্তরের অধীনে ধর্মীয় ক্যাটাগরিতে যে সমস্ত প্রকল্প চালু রয়েছে, সেগুলো চলতি মে মাসের শেষ পর্যন্ত চলবে।

আগামী জুন মাস থেকে এগুলো সম্পূর্ণ বন্ধ হয়ে যাবে। ফলে ধর্মীয় ভিত্তিতে দেওয়া ইমাম, মুয়াজ্জিন ও পুরোহিতদের ভাতা আর দেওয়া হবে না। এ বিষয়ে শিগগিরই আলাদা বিজ্ঞপ্তি জারি করা হবে।

২০১২ সালে পশ্চিমবঙ্গের তৎকালীন তৃণমূল সরকার ইমামদের জন্য মাসিক ২,৫০০ রুপি এবং পরে মুয়াজ্জিনদের ভাতা চালু করেছিল। পরে সমালোচনার মুখে ২০২০ সালে হিন্দু পুরোহিতদের জন্যও ১,০০০ রুপি ভাতা দেওয়া শুরু হয়, যা ২০২৬ সালের নির্বাচনের আগে বাড়িয়ে ২,০০০ রুপি করা হয়েছিল। নতুন সিদ্ধান্তে এসব ভাতাই বন্ধ হচ্ছে।

নতুন ভারতীয় জনতা পার্টি (বিজেপি) সরকারের সিদ্ধান্তকে রাজ্যের নীতিগত অবস্থানের একটি বড় পরিবর্তন হিসেবে দেখা হচ্ছে। রাজ্য সরকারের পক্ষ থেকে জানানো হয়েছে, জনকল্যাণমূলক কোনও কর্মসূচি ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে হওয়া উচিত নয়।

দুর্নীতি ও নারী নির্যাতন তদন্তে কমিশন:

রাজ্যের সাবেক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলের প্রাতিষ্ঠানিক দুর্নীতি ও তহবিল বণ্টনে অনিয়ম তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি বিশ্বজিৎ দাসের তত্ত্বাবধানে একটি কমিশন গঠন করেছেন নতুন বিজেপি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

তাছাড়া রাজ্যে নারীদের ওপর ঘটে যাওয়া সব নির্যাতনের ঘটনা তদন্তে অবসরপ্রাপ্ত বিচারপতি সমাপ্তি চ্যাটার্জির নেতৃত্বে একটি উচ্চপর্যায়ের কমিটি গঠন করা হয়েছে।

আইপিএস দময়ন্তী সেনকে সদস্য সচিব করে গঠিত এই কমিটিকে আগামী এক মাসের মধ্যে প্রতিবেদন জমা দেওয়ার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222