শরিয়া আইন লঙ্ঘন করায় ইন্দোনেশিয়ার এক নারীকে ১০০ বেত্রাঘাত

by Masudul Kadir
ইন্দোনেশিয়ার

আন্তর্জাতিক ডেস্ক :: ইন্দোনেশিয়ার আচেহ প্রদেশে শরিয়া আইন লঙ্ঘনের অভিযোগে এক নারী ও তার সঙ্গীকে প্রকাশ্যে ১০০ বার করে বেত্রাঘাত করা হয়েছে। শাস্তি কার্যকরের সময় ওই নারী অজ্ঞান হয়ে পড়েন বলে স্থানীয় প্রতিবেদনে জানানো হয়েছে।

ঘটনাটি ঘটে আচেহ প্রদেশের রাজধানী বান্দা আচেহে। প্রত্যক্ষদর্শীদের মতে, শাস্তি কার্যকরের সময় যুগলের স্বজনরা উপস্থিত ছিলেন। পুরো শরীর ঢাকা বাদামি পোশাক ও সাদা মুখোশ পরা একজন ব্যক্তি বেত্রাঘাত করেন।

বিজ্ঞাপন
banner

ডেইলি মেইলের প্রতিবেদনে বলা হয়েছে, অবিবাহিত অবস্থায় একসঙ্গে থাকার অভিযোগে ওই যুগলকে দোষী সাব্যস্ত করা হয়। শাস্তির সময় পুরুষটিকেও যন্ত্রণায় কাতর হতে দেখা যায়।

এদিন আরও কয়েকজনকে শরিয়া আইন ভঙ্গের অভিযোগে ২৫ থেকে ১০০ বেত্রাঘাতের শাস্তি দেওয়া হয়। এর মধ্যে অনলাইন অ্যাপের মাধ্যমে বিবাহবহির্ভূত সম্পর্কের অভিযোগও ছিল।

আচেহ ইন্দোনেশিয়ার একমাত্র প্রদেশ, যেখানে সরকারি পর্যায়ে শরিয়া আইন কার্যকর রয়েছে। সেখানে অবিবাহিত নারী-পুরুষের একসঙ্গে থাকা বা রাত কাটানো নিষিদ্ধ।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222