চট্টগ্রামে ৮ বছরের শিশুকে ধর্ষণ, অভিযুক্ত আটক

by Masudul Kadir

চট্টগ্রামের আনোয়ারায় আট বছর বয়সী এক শিশুকে ধর্ষণের অভিযোগে এক যুবককে আটক করেছে পুলিশ।

আজ (সোমবার) সকাল সাড়ে ৮টা থেকে ৯টার মধ্যে উপজেলার চাতরী ইউনিয়নের ৫ নম্বর ওয়ার্ড এলাকায় এই ঘটনা ঘটে।

বিজ্ঞাপন
banner

আটক যুবকের নাম আরমান হোসেন (২৫)। সে চাতরী এলাকার মো. হারুনের ছেলে। বর্তমানে তিনি ওই এলাকার একটি ভাড়া বাসায় পরিবারসহ বসবাস করতেন। এই ঘটনায় ভুক্তভোগী শিশুটির মা বাদী হয়ে আনোয়ারা থানায় একটি লিখিত এজাহার দায়ের করেছেন।

এজাহার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ৮টার দিকে ভুক্তভোগী শিশুটি বাড়ির বাইরে অন্য শিশুদের সঙ্গে খেলছিল। সকাল ৯টার দিকে শিশুটি কাঁদতে কাঁদতে ঘরে ফেরে। মা কারণ জানতে চাইলে শিশুটি জানায়, খেলার সময় প্রতিবেশী আরমান হোসেন তাকে জোরপূর্বক টেনেহিঁচড়ে পার্শ্ববর্তী এক ব্যক্তির খালি ঘরে নিয়ে যায় এবং দরজা বন্ধ করে দেয়। সেখানে শিশুটিকে শারীরিক নির্যাতন ও জোরপূর্বক ধর্ষণ করা হয়।

এজাহারে আরও উল্লেখ করা হয়, ঘটনার সময় শিশুটির খেলার সঙ্গী (সম্পর্কে ফুফাতো ভাই) দরজায় ধাক্কাধাক্কি ও ডাকাডাকি করলে অভিযুক্ত আরমান দরজা খুলে দেয় এবং শিশুটি ওই ঘর থেকে বের হয়ে আসে।

কান্নার শব্দ ও শিশুর মুখে ঘটনার বিবরণ শুনে মা তাৎক্ষণিকভাবে বিষয়টি পরিবার ও প্রতিবেশীদের জানান। এরপর স্থানীয় লোকজন ঘটনাস্থল থেকে অভিযুক্ত আরমান হোসেনকে হাতেনাতে আটক করে। পরে জিজ্ঞাসাবাদে সে এ ঘটনার কথা স্বীকার করে। স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে আনোয়ারা থানা পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে অভিযুক্তকে নিজেদের হেফাজতে নেয়।

ভুক্তভোগী শিশুর মা বলেন, আমার মেয়েটাকে একা পেয়ে ও (আরমান) ঘরে টেনে নিয়ে এই জঘন্য কাজ করেছে। আমরা এর দৃষ্টান্তমূলক শাস্তি চাই।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222