মার্কিন প্রস্তাবে সাড়া দিয়ে যুদ্ধবিরতির পথে ইসরায়েল-হিজবুল্লাহ

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেক্স:: যুক্তরাষ্ট্রের একটি প্রস্তাবে সাড়া দিয়ে ইসরায়েলের বিরুদ্ধে হামলা বন্ধ করতে রাজি হয়েছে হিজবুল্লাহ। এর বিনিময়ে লেবাননের রাজধানী বৈরুতে হামলা না চালাতে সম্মত হয়েছে ইসরায়েল।

যুক্তরাষ্ট্রে লেবাননের দূতাবাস এক বিবৃতিতে জানায়, ‘পারস্পরিক হামলা বন্ধে যুক্তরাষ্ট্রের প্রস্তাব হিজবুল্লাহ গ্রহণ করেছে বলে আমরা নিশ্চিত হয়েছি।’

বিজ্ঞাপন
banner

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু সমঝোতার বিষয়টি নিশ্চিত করেছেন। তবে তিনি সতর্ক করে বলেন, ‘হিজবুল্লাহ যদি আমাদের শহর ও বেসামরিক নাগরিকদের ওপর হামলা বন্ধ না করে, তাহলে বৈরুতে হামলা অব্যাহত থাকবে।’

এর আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানান, তিনি নেতানিয়াহু এবং হিজবুল্লাহর প্রতিনিধিদের সঙ্গে কথা বলেছেন এবং ‘উভয় পক্ষই গোলাগুলি বন্ধে সম্মত হয়েছে’।

ইরান এর আগে সতর্ক করে বলেছিল, লেবাননে ইসরায়েলের সামরিক অভিযান চলমান যুক্তরাষ্ট্র-ইরান যুদ্ধবিরতির জন্য হুমকি হয়ে উঠতে পারে।

সোমবার গভীর রাতে দেওয়া বিবৃতিতে লেবাননের দূতাবাস জানায়, প্রস্তাবিত ব্যবস্থার আওতায় বৈরুতের দক্ষিণাঞ্চলীয় উপশহরগুলোতে ইসরায়েলি হামলা বন্ধ করা হবে।

এর বিনিময়ে হিজবুল্লাহ ইসরায়েলের বিরুদ্ধে হামলা থেকে বিরত থাকবে। বিবৃতিতে আরও বলা হয়, এই যুদ্ধবিরতি পরবর্তীতে পুরো লেবাননজুড়ে সম্প্রসারিত করার পরিকল্পনা রয়েছে।

তবে নেতানিয়াহু বলেন, ‘একই সঙ্গে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী (আইডিএফ) পরিকল্পনা অনুযায়ী দক্ষিণ লেবাননে তাদের অভিযান চালিয়ে যাবে।’

ট্রাম্প উভয় পক্ষের মধ্যে হামলা বন্ধে সম্মতির কথা ঘোষণা করলেও পরে কিছু সংঘর্ষের ঘটনা ঘটেছে।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222