টানা ১৬ দিন পর রবিবার খুলছে স্কুল-কলেজ

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: গ্রীষ্মকালীন অবকাশ ও পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা ১৬ দিনের ছুটি শেষে রবিবার (৭ জুন) থেকে খুলছে স্কুল ও কলেজ। দীর্ঘ বিরতির পর শ্রেণিকক্ষে ফিরবে লাখো শিক্ষার্থী।

শিক্ষাপঞ্জি অনুযায়ী, ঈদুল আজহা ও গ্রীষ্মকালীন অবকাশ উপলক্ষে প্রাথমিক, নিম্নমাধ্যমিক, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের প্রতিষ্ঠানে গত ২৪ মে থেকে ছুটি শুরু হয়। ছুটির সঙ্গে সাপ্তাহিক ছুটি মিলিয়ে টানা ১৬ দিনের অবকাশ ভোগ করেছে স্কুল-কলেজের শিক্ষার্থীরা।

বিজ্ঞাপন
banner

তালিকা অনুযায়ী, সরকারি-বেসরকারি প্রাথমিক ও মাধ্যমিক বিদ্যালয়, কলেজ এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে আগামী বৃহস্পতিবার (৪ জুন) পর্যন্ত ছুটি ছিল। এর পরের দুদিন ৫ ও ৬ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় আগামী রোববার (৭ জুন) থেকে পাঠদান শুরু হবে।

বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী
বিদ্যুতের মূল্যবৃদ্ধির চাপ থেকে ৬৫ ভাগ প্রান্তিক জনগোষ্ঠীকে মুক্ত রাখা হয়েছে : তথ্যমন্ত্রী
তবে দেশের সব মাদ্রাসা-আলিয়া, দাখিল, আলিম, ফাজিল ও কামিল স্তরের শিক্ষাপ্রতিষ্ঠানগুলো স্কুল-কলেজের চেয়ে বেশি ছুটি কাটাচ্ছে। স্কুল-কলেজের চেয়ে এ ছুটি এক সপ্তাহ বেশি।
মাদ্রাসা শিক্ষাপঞ্জি অনুযায়ী, ২৪ মে থেকে শুরু হওয়া এই ছুটি চলবে আগামী ১১ জুন (বৃহস্পতিবার) পর্যন্ত।

এর পরের দুই দিন ১২ ও ১৩ জুন যথাক্রমে শুক্র ও শনিবার সাপ্তাহিক ছুটি থাকায় ১৪ জুন (রোববার) থেকে মাদরাসাগুলোতে পাঠদান শুরু হবে।

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222