যুক্তরাষ্ট্রের তেল মজুদ রেকর্ড মাত্রায় কমছে

অসম যুদ্ধের পরিণতি

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: যুদ্ধ সবারই ক্ষতি। যুক্তরাষ্ট্রের তেল মজুত রেকর্ড মাত্রায় কমায় এমনটিই মনে করেছেন বিশ্বের তেল গবেষণার সঙ্গে যুক্ত সব প্রতিষ্ঠান। যুক্তরাষ্ট্রের তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্ন স্তরের কাছাকাছি পৌঁছে গেছে।

প্রতিবেদন অনুযায়ী, এক সপ্তাহে যুক্তরাষ্ট্রের মোট অপরিশোধিত তেলের মজুত ১ কোটি ২০ লাখ ব্যারেলেরও বেশি কমে গেছে। এই হ্রাসের একটি বড় অংশই ঘটেছে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত থেকে তেল ছেড়ে দেওয়ার কারণে।

বিজ্ঞাপন
banner

এই তথ্য অনুযায়ী, চলতি সপ্তাহে যুক্তরাষ্ট্রের কৌশলগত তেল মজুত ৭৯ লাখ ব্যারেল কমে গেছে এবং ৫ জুন পর্যন্ত এর পরিমাণ দাঁড়িয়েছে ৩৪৯.২ মিলিয়ন ব্যারেল। একই সময়ে যুক্তরাষ্ট্রের বাণিজ্যিক অপরিশোধিত তেল মজুতও ৫০ লাখ ১০ হাজার ব্যারেল হ্রাস পেয়েছে।

যুক্তরাষ্ট্রের জ্বালানি তথ্য প্রশাসনের (ইনার্জি ইনফরমেশন অ্যাডমিনিস্ট্রেশন) তথ্য বলছে, এই ধারা অব্যাহত থাকলে আগামী সপ্তাহগুলোতে দেশের কৌশলগত তেল মজুত ১৯৮৩ সালের পর সর্বনিম্ন স্তরে নেমে আসতে পারে—যে সময়ে প্রথমবার এই মজুত ব্যবস্থা গঠন করা হয়েছিল।
সূত্র : পার্সটুডে

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222