৩৬ নিউজ ডেস্ক:: প্রধানমন্ত্রী তারেক রহমানের তথ্য ও সম্প্রচারবিষয়ক উপদেষ্টা ডা. জাহেদ উর রহমানের সঙ্গে ভারতের দিল্লি বিমানবন্দরে ঘটে যাওয়া ঘটনাটিকে ‘অনাকাঙ্ক্ষিত’ বলে উল্লেখ করেছে সরকার। এ বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, ঘটনার বিস্তারিত ও সরকারের পরবর্তী পদক্ষেপ সোমবার (১৫ জুন) বিকেলের মধ্যেই জানানো হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে দেখা হচ্ছে। কেন এমন পরিস্থিতি তৈরি হলো এবং এ নিয়ে সরকার কী ব্যবস্থা নিচ্ছে—তা বিকেলের সংবাদ সম্মেলনে স্পষ্ট করা হবে।
পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান জানান, দিল্লির ঘটনাটি অনাকাঙ্ক্ষিত। এ পরিস্থিতিতে কেন এমন ঘটনা ঘটল এবং এর পরিপ্রেক্ষিতে সরকার কী ধরনের পদক্ষেপ গ্রহণ করতে যাচ্ছে, তা মন্ত্রণালয়ের পক্ষ থেকে আজ বিকেলের সংবাদ সম্মেলনের মাধ্যমে স্পষ্ট করা হবে।
ভারতের ইন্ডিয়ান ওশান রিম অ্যাসোসিয়েশনের (আইওআরএ) একটি অনুষ্ঠানে যোগ দিতে রোববার ঢাকা ছাড়েন প্রধানমন্ত্রীর উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান। তবে দিল্লি বিমানবন্দরে পৌঁছানোর পর ইমিগ্রেশন কর্তৃপক্ষের বাধার মুখে পড়েন তিনি।
কোনো ব্যাখ্যা ছাড়াই আড়াই ঘণ্টা বসিয়ে রাখার পর শেষ পর্যন্ত দিল্লিতে প্রবেশ না করেই তিনি ঢাকার উদ্দেশে রওনা দেন। এ ঘটনা নিয়ে কূটনৈতিক অঙ্গনে বেশ আলোচনা জন্ম দিয়েছে।
হাআমা/
