কবি আল মুজাহিদীর ইন্তেকালে জমিয়তের শোক

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: দৈনিক ইত্তেফাকের সাহিত্য সম্পাদক, বিশিষ্ট কবি, সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব কবি আল মুজাহিদীর ইন্তেকালে গভীর শোক ও সমবেদনা জ্ঞাপন করেছে জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশ।

শুক্রবার (১৯ জুন) এক শোকবার্তায় সংগঠনের সভাপতি শাইখুল হাদিস মাওলানা উবায়দুল্লাহ ফারুক ও মহাসচিব মাওলানা মঞ্জুরুল ইসলাম আফেন্দী এ শোক ও সমবেদনা জানান।

বিজ্ঞাপন
banner

শোকবার্তায় জমিয়ত নেতৃবৃন্দ বলেন, কবি আল মুজাহিদী বাংলা সাহিত্য ও সংস্কৃতির অঙ্গনে একজন সুপরিচিত ও শ্রদ্ধেয় ব্যক্তিত্ব ছিলেন। সাহিত্যচর্চা, লেখালেখি ও সাংস্কৃতিক কর্মকাণ্ডে তাঁর অবদান দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে। তাঁর ইন্তেকালে দেশ একজন গুণী সাহিত্যিক ও সাংস্কৃতিক ব্যক্তিত্বকে হারালো।

নেতৃবৃন্দ আরও বলেন, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের সাবেক নির্বাহী সভাপতি ও মাসিক মদীনার সম্পাদক মরহুম মাওলানা মহিউদ্দীন খান (রহ.)-এর আমন্ত্রণে কবি আল মুজাহিদী বহুবার জমিয়তের বিভিন্ন সভা, সেমিনার ও বুদ্ধিবৃত্তিক আয়োজনে অংশগ্রহণ করেন। তিনি এসব অনুষ্ঠানে মূল্যবান বক্তব্য ও গুরুত্বপূর্ণ আলোচনা উপস্থাপনের মাধ্যমে ইসলামী চিন্তা, সাহিত্য ও সমাজ-সংস্কৃতি বিষয়ক নানা দিকনির্দেশনামূলক মতামত প্রদান করেন। তাঁর সঙ্গে জমিয়তের দীর্ঘদিনের সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক ছিল।

জমিয়ত নেতৃবৃন্দ মরহুমের রুহের মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার, আত্মীয়-স্বজন, সহকর্মী ও শুভানুধ্যায়ীদের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তারা মহান আল্লাহ তাআলার দরবারে দোয়া করেন, আল্লাহ যেন মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফিরদাউসের উচ্চ মাকাম দান করেন এবং তাঁর পরিবারকে এ শোক সইবার তাওফিক দান করেন।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222