মুসলিম দেশগুলো নিয়ে নতুন জোটের আগ্রহ ইরানের

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: একত্র থাকার ফল কখনোই খারাপ নয়। এবার মুসলিম দেশগুলো নিয়ে নতুন জোটের আগ্রহ দেখিয়েছে খামেনীর ইরান। ইসলামী বিশ্বের ঐক্য ও সংহতি জোরদারের লক্ষ্যে শক্তিশালী মুসলিম দেশগুলোর একটি জোট গঠনের আহ্বান জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। খবর তাসনিম নিউজ এজেন্সির

মঙ্গলবার (২৩ জুন) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে দেশটির সেনাপ্রধান ফিল্ড মার্শাল আসিম মুনিরের সঙ্গে বৈঠকে তিনি এ আহ্বান জানান।

বিজ্ঞাপন
banner

পেজেশকিয়ান বলেন, মুসলিম দেশগুলোর মধ্যে আরও ঘনিষ্ঠ সহযোগিতা ও সমন্বয় প্রয়োজন। যাতে তারা নিজেদের অভিন্ন স্বার্থ রক্ষা করতে পারে এবং আঞ্চলিক শান্তি ও স্থিতিশীলতা প্রতিষ্ঠায় কার্যকর ভূমিকা রাখতে সক্ষম হয়।

তিনি আঞ্চলিক শান্তি প্রতিষ্ঠা এবং বিভিন্ন সংকটে মধ্যস্থতার ক্ষেত্রে পাকিস্তান সরকার, দেশটির জনগণ ও সামরিক নেতৃত্বের ভূমিকার প্রশংসা করেন।

ইরানের প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক আগ্রাসনের মুখে ইরানের সরকার, জনগণ ও সশস্ত্র বাহিনী ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তুলেছে এবং প্রতিপক্ষের লক্ষ্য ব্যর্থ করতে সক্ষম হয়েছে।

তিনি আশা প্রকাশ করেন, তেহরান ও ইসলামাবাদের সম্পর্ক রাজনৈতিক, অর্থনৈতিক ও কৌশলগত খাতে আরও বিস্তৃত হবে। একই সঙ্গে মুসলিম বিশ্বের বিপুল রাজনৈতিক, অর্থনৈতিক ও মানবসম্পদকে কাজে লাগিয়ে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর ওপর গুরুত্বারোপ করেন তিনি।

ফিল্ড মার্শাল আসিম মুনির ইরানের শীর্ষ নেতৃত্বের সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, কোনো মুসলিম দেশকে দুর্ভোগে ফেলে রাখা উচিত নয়। ইসলামী বিশ্বের শান্তি, সহযোগিতা ও ঐক্য বজায় রাখা সময়ের দাবি।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222