আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত

by Masudul Kadir

নিজস্ব প্রতিবেদক :: ইন্টেরিমের পর নির্বাচিত সরকারেও মন গলেনি ভারতের। অবশেষে ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী মন্ত্রী মর্যাদায় নিযুক্ত হওয়ার পর বাংলাদেশিদের জন্য প্রায় দুই বছর পর আবারও ট্যুরিস্ট ভিসা চালু করলো ভারত। ২৮ জুন থেকে আবেদন করা যাবে বলে জানা গেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) ঢাকার ভারতীয় ভিসা আবেদন কেন্দ্র পরিদর্শন শেষে সাংবাদিকদের এ তথ্য জানান ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী।

বিজ্ঞাপন
banner

২০২৪ সালের ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারে পতনের পর থেকে প্রায় দুই বছর বাংলাদেশিদের জন্য ট্যুরিস্ট ভিসা বন্ধ রেখেছিল ভারত।

এর আগে এ বছরের ১৮ ফেব্রুয়ারি ভারতের সহকারী হাই কমিশনার অনিরুদ্ধ দাস সিলেট বলেছেন, বর্তমানে মেডিক্যাল ও ডাবল এন্ট্রি ভিসা চালু থাকলেও পর্যটনসহ অন্যান্য ক্যাটাগরির ভিসা বন্ধ আছে। সেগুলো পুনরায় চালু করার জোরালো উদ্যোগ নেওয়া হয়েছে। সব ধরনের ভারতীয় ভিসা প্রক্রিয়া দ্রুতই স্বাভাবিক পর্যায়ে ফিরবে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222