দেশে ফিরে বাবা-মায়ের কবরে প্রধানমন্ত্রী তারেক রহমান

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: মালয়েশিয়া ও চীন সরকারের আমন্ত্রণে প্রথম সরকারি বিদেশ সফর সফলভাবে শেষ করে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দেশে ফেরার পরপরই তিনি বাবা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং মা মরহুমা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার কবর জিয়ারত করেন তিনি।

শনিবার (২৭ জুন) প্রধানমন্ত্রী ঢাকার শেরেবাংলা নগরের জিয়া উদ্যানে পৌঁছান। সেখানে তিনি বাবা ও মায়ের কবরে পুষ্পস্তবক অর্পণ করেন এবং শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা জানানো শেষে প্রধানমন্ত্রী তার বাবা ও মায়ের রুহের মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতে অংশ নেন।

বিজ্ঞাপন
banner

দায়িত্ব গ্রহণের পর এটিই ছিল প্রধানমন্ত্রীর প্রথম বিদেশ সফর। সফর শেষে দেশে ফিরেই সবার আগে তাদের কবর জিয়ারত ও শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তিনি তার পরিবারের প্রতি গভীর ভালোবাসা ও সম্মান প্রদর্শন করলেন। জিয়ারতকালে প্রধানমন্ত্রীর সফরসঙ্গী ও দলের উচ্চপদস্থ নেতারা তার সঙ্গে ছিলেন।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222