১৪০ রানে অলআউট বাংলাদেশ

by Abid vs36

মুমিনুল হক ও নাজমুল হোসেন শান্তর দুর্দান্ত জুটিতে বড় সংগ্রহের পথেই এগোচ্ছিল বাংলাদেশ। কিন্তু এই দুজনের বিদায়ের পর ব্যাটিং ধস নামে টাইগারদের ইনিংসে। শেষ ২৭ রান তুলতেই ৮ উইকেট হারায় সফরকারীরা। তাতে হারারে টেস্টে নিজেদের প্রথম ইনিংসে ৪৭ ওভার ২ বল খেলে সবকটি উইকেট হারিয়ে মাত্র ১৪০ রানে অল আউট হয় বাংলাদেশ। দলের হয়ে সর্বোচ্চ ৬০ রান করেন সাবেক অধিনায়ক মুমিনুল হক।

ম্যাচের শুরুতেই বিদায় নিতে হয় ওপেনার মাহমুদুল হাসান জয়কে। তবে আম্পায়ারের সিদ্ধান্তে চরম অসন্তুষ্টি নিয়েই মাঠ ছাড়তে দেখা যায় তাকে। বাঁহাতি পেসার নিউম্যান ন্যামহুরির করা বলে রক্ষণাত্মক শট খেলতে গিয়েছিলেন জয়। বল ব্যাট ও শরীরের খুব কাছ দিয়ে যাওয়ার পর উইকেটরক্ষকের হাতে জমা পড়ে। সেটি গ্লাভসে লেগেছিল নাকি শরীরের অন্য কোথাও, তা স্পষ্ট বোঝা যায়নি। তবে স্বাগতিকদের জোরালো আবেদনের পর আঙুল তুলে দেন আম্পায়ার। চলতি সিরিজে ডিআরএস না থাকায় আম্পায়ারের সিদ্ধান্ত চ্যালেঞ্জ করার কোনো সুযোগ পাননি জয়। ফলে হতাশ হয়েই সাজঘরে ফিরতে হয় ১৭ বল খেলে মাত্র ২ রান করা এই ওপেনারকে।

বিজ্ঞাপন
banner

জয়ের বিদায়ের পর সাদমান ইসলামকে সঙ্গে নিয়ে দলকে টেনে তোলার চেষ্টা করেন মুমিনুল। কিন্তু সাদমান ব্যক্তিগত ২০ রান করে ফিরে গেলে ক্রিজে আসেন শান্ত। এরপর দলের হাল ধরেন মুমিনুল ও শান্ত। এই দুজনের ৭৭ রানের প্রতিরোধ গড়ে তোলা জুটিতে ম্যাচে ঘুরে দাঁড়ায় বাংলাদেশ। কিন্তু ব্যক্তিগত ৬০ রান করে মুমিনুল বিদায় নিলে তাসের ঘরের মতো ভেঙে পড়ে টাইগারদের ব্যাটিং লাইনআপ। অধিনায়ক শান্তও ৭৩ বলে ১৯ রান করে সাজঘরে ফেরেন। এরপর আর কোনো ব্যাটারই দুই অঙ্ক ছুঁতে পারেননি। মুশফিকুর রহিম, তাওহিদ হৃদয়, অমিত হাসানদের সবাই উইকেটে এসে ব্যর্থতার পরিচয় দিয়েছেন। যার ফলে দেড়শর আগেই গুটিয়ে যায় বাংলাদেশের প্রথম ইনিংস।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222