গণ-অভ্যুত্থান স্মরণে জুলাই-আগস্টজুড়ে ছাত্র জমিয়তের কর্মসূচি ঘোষণা

by Abid vs36

৩৬নিউজ ডেস্ক: গণ-অভ্যুত্থান ২০২৪ এর স্মরণীয় জুলাই-আগস্ট উপলক্ষে আগামী দুই মাসব্যাপী দেশজুড়ে ধারাবাহিক কর্মসূচি ঘোষণা করেছে ছাত্র জমিয়ত বাংলাদেশ। কেন্দ্রীয় সিদ্ধান্ত অনুযায়ী সংগঠনের সকল জেলা, মহানগর, উপজেলা, থানা, পৌর, ইউনিয়ন এবং শিক্ষাপ্রতিষ্ঠান শাখাকে কর্মসূচিগুলো যথাযথভাবে বাস্তবায়নের নির্দেশনা দেওয়া হয়েছে।

রোববার (২৮ জুন) সংগঠনের দপ্তর সম্পাদক জুবায়ের হোসেন স্বাক্ষরিত এক নির্দেশনায় জানানো হয়, জুলাই-আগস্ট ২০২৬ জুড়ে গণ-অভ্যুত্থানের ইতিহাস, শহীদদের আত্মত্যাগ এবং শিক্ষার্থীদের ভূমিকা নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে বিভিন্ন কর্মসূচি পালন করা হবে।

বিজ্ঞাপন
banner

ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে, দেশব্যাপী ‘জুলাই গণ-অভ্যুত্থানের প্রত্যাশা ও প্রাপ্তি’ শীর্ষক আলোচনা সভা, সকল ক্যাম্পাসে জুলাই গণ-অভ্যুত্থানের স্মৃতিচারণ বিষয়ক দেয়ালিকা প্রদর্শনী এবং ‘গণ-অভ্যুত্থানে মাদ্রাসা শিক্ষার্থীদের অবদান’ শীর্ষক আলোচনা সভা। এ ছাড়া গণ-অভ্যুত্থানে শহীদদের কবর জিয়ারত, শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে সাক্ষাৎ ও কুশল বিনিময়, ‘ইতিহাসের জীবন্ত সাক্ষী’ গণ-অভ্যুত্থানে আহত যোদ্ধাদের সঙ্গে মতবিনিময় সভা করা হবে। একই সাথে আগস্ট মাসব্যাপী দেশের সকল জেলা ও মহানগরে ‘ফ্যাসিবাদবিরোধী’ পদযাত্রা এবং গণ-অভ্যুত্থানের সকল শহীদের আত্মার মাগফিরাত কামনায় সংগঠনের সকল শাখায় পবিত্র কোরআন খতম ও বিশেষ দোয়ার আয়োজন করা হবে।

নির্দেশনায় সংগঠনের সব শাখাকে স্থানীয় বাস্তবতা বিবেচনায় কর্মসূচিগুলো যথাযথ মর্যাদা, শৃঙ্খলা ও ব্যাপক অংশগ্রহণের মাধ্যমে সফলভাবে বাস্তবায়নের আহ্বান জানানো হয়েছে। পাশাপাশি কর্মসূচি শেষে ছবি, ভিডিও ও সংক্ষিপ্ত প্রতিবেদন কেন্দ্রীয় দপ্তরে পাঠানোরও নির্দেশ দেওয়া হয়েছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করেন সংগঠনের কেন্দ্রীয় প্রচার সম্পাদক ও মিডিয়া সমন্বয়ক আহমদ আল গাজি।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222