খামেনির জানাজায় অংশ নিতে ইরান গেলেন যারা

by Abid vs36

 ইরানের প্রয়াত সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলি খামেনির রাষ্ট্রীয় জানাজা ও রাষ্ট্রীয় শোক অনুষ্ঠানে অংশ নিতে তেহরানের উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন জাতীয় সংসদের স্পিকার মেজর (অব.) হাফিজ উদ্দিন আহমদ। তার সাথে বিভিন্ন রাজনৈতিক দলের শীর্ষ ব্যক্তিত্ব ও সরকারের উচ্চপর্যায়ের একটি প্রতিনিধিদলও ইরানের উদ্দেশে রওনা হয়েছেন।

বৃহস্পতিবার সকাল সাড়ে ৭টায় স্পিকার পাঁচ সদস্যের সফরসঙ্গীসহ হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১২১ ফ্লাইটে ওমানের মাসকটের উদ্দেশে রওনা হন। প্রতিনিধিদলটি ওমান ট্রানজিট হয়ে ইরানে পৌঁছাবে এবং সেখানে প্রয়াত নেতার রাষ্ট্রীয় শেষকৃত্য অনুষ্ঠানে যোগ দেবে।

বিজ্ঞাপন
banner

স্পিকারের সাথে সফরসঙ্গী হিসেবে রয়েছেন তার একান্ত সচিব ও সরকারের উপসচিব এ বি এম রওশন কবির, রাজশাহী-১ আসনের সংসদ সদস্য মো. মুজিবুর রহমান, রংপুর-৬ আসনের সংসদ সদস্য নুরুল আমিন, চাঁপাইনবাবগঞ্জ-১ আসনের সংসদ সদস্য কেরামত আলী এবং মাদারীপুর-১ আসনের সংসদ সদস্য সৈয়দ উদ্দিন আহমদ হানজালা। তারা সবাই সংসদীয় ও রাষ্ট্রীয় প্রতিনিধি হিসেবে বিদায়ী সর্বোচ্চ ধর্মীয় নেতার শেষ বিদায় অনুষ্ঠানে বাংলাদেশের জনগণের পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করবেন।

এদিকে সংসদের প্রতিনিধিদলের পাশাপাশি দেশের অন্য রাজনৈতিক নেতৃবৃন্দও পৃথক ফ্লাইটে তেহরানের উদ্দেশ্যে যাত্রা করেছেন। একই দিন সকাল ৭টা ৫৫ মিনিটে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখ্য সমন্বয়ক মো. নাসিরউদ্দিন পাটোয়ারী এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নেতা ড. এস এম খালিদুজ্জামান হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে টার্কিশ এয়ারলাইন্সের টিকে-৭১৩ ফ্লাইটে ইস্তাম্বুল হয়ে তেহরানের উদ্দেশে রওনা হন। ইরানের এই রাষ্ট্রীয় সংকটের মুহূর্তে বাংলাদেশের এই উচ্চপর্যায়ের সফর দুই দেশের পারস্পরিক ও কূটনৈতিক সম্পর্কের গভীরতাকে প্রকাশ করে।

টিএইচএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222