বাংলা ভাষায় শুভেচ্ছা জানালেন সৌদি রাষ্ট্রদূত

by Fatih Work

শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলাদেশের জনগণকে বাংলা ভাষায় শুভেচ্ছা জানিয়েছেন ঢাকায় নিযুক্ত সৌদি আরবের রাষ্ট্রদূত ঈসা ইউসুফ ঈসা আল দুহাইলান।

শুক্রবার (২১ ফেব্রুয়ারি) এক ভিডিও বার্তায় এ শুভেচ্ছা জানান সৌদি রাষ্ট্রদূত।

বিজ্ঞাপন
banner

ভিডিও বার্তায় সৌদি রাষ্ট্রদূত বাংলা ভাষায়  বলেন, মাতৃভাষা দিবস উপলক্ষে আমি বাংলাদেশের জনগণকে আন্তরিক শুভেচ্ছা জানাই। আমি বাংলাদেশের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যের প্রতি শ্রদ্ধা জানাই। বাংলাদেশের অগ্রগতি, সমৃদ্ধি ও স্থিতিশীলতা কামনা করি। এই দিনটি বিশ্বব্যাপী সব মাতৃভাষা সুরক্ষায় অনুপ্রেরণা হয়ে থাকুক।

ঢাকায় নিযুক্ত সৌদি রাষ্ট্রদূত এই প্রথমবারের মতো শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে বাংলা ভাষায় ভিডিও বক্তব্য দিলেন।

এনএ/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222