নার্সকে ধর্ষণের অভিযোগে হাসপাতাল মালিক গ্রেপ্তার

by Nur Alam Khan

মাদারীপুরের শিবচরে এক নার্সকে ধর্ষণের অভিযোগ উঠেছে হাসপাতাল মালিকের বিরুদ্ধে। এ ঘটনায় ভুক্তভোগীর পরিবারের মামলায় বৃহস্পতিবার রাতে শিবচর থেকে গ্রেপ্তার করা হয়েছে ওই মালিককে।

গ্রেপ্তার হওয়া আপেল মাহমুদ (৪০) শরীয়তপুরের জাজিরা উপজেলার পশ্চিম সেনেরচর এলাকার বাসিন্দা। শিবচর ইউনাইটেড হাসপাতালের মালিক তিনি। আপেলের বিরুদ্ধে নার্স ধর্ষণ ছাড়াও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

বিজ্ঞাপন
banner

পু‌লিশ বলছে, ভুক্তভোগী নার্স দীর্ঘদিন ধরে ইউনাইটেড হাসপাতালে কাজ করে আসছেন। এ সময়ে জোরপূর্বক ওই নার্সকে ধর্ষণ করে আপেল। বিষয়টি জানালে ভুক্তভোগীর পরিবার আপেলের বিরুদ্ধে অপহরণ ও ধর্ষণের অভিযোগে মামলা করে।

শিবচর থানার ওসি রতন শেখ বলেন, ‘ধর্ষণ মামলার আসামি আপেলকে গ্রেপ্তার করা হয়েছে। তার বিরুদ্ধে এর আগেও শিশু ধর্ষণ ও চাঁদাবাজির মামলা রয়েছে।’

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222