রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং সহযোগিতায় প্রস্তুত: পুতিন

by hsnalmahmud@gmail.com

রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, ইরানের ওপর সাম্প্রতিক আগ্রাসন ভিত্তিহীন ও অভিযোগহীন। মস্কোর ক্রেমলিনে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাগচির সঙ্গে বৈঠকে এ মন্তব্য করেন তিনি।

পুতিন বলেন, “রাশিয়া ইরানি জনগণের পাশে আছে এবং প্রয়োজনে সহযোগিতায় প্রস্তুত।”

বিজ্ঞাপন
banner

বৈঠকে আব্বাস আরাগচি যুক্তরাষ্ট্রের হামলার বিরুদ্ধে অবস্থান নেওয়ায় রুশ প্রেসিডেন্টকে ধন্যবাদ জানান। তিনি বলেন, “রাশিয়া ইতিহাসের সঠিক পক্ষে রয়েছে।”

আরাগচি জানান, ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ও নবনির্বাচিত প্রেসিডেন্ট মাসউদ পেজেশকিয়ান রুশ প্রেসিডেন্টের প্রতি শুভেচ্ছা জানিয়েছেন।

সূত্র: আলজাজিরা

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222