‘ব্যর্থতা আড়াল করতেই আফগানিস্তানে পাক সেনাবাহিনীর হামলা’

by Masudul Kadir

আন্তর্জাতিক ডেস্ক :: পাকিস্তান নিজের দেশের ভেতরে সশস্ত্র গোষ্ঠীর আক্রমণ নিয়ন্ত্রণের ব্যর্থতা আড়াল করতেই পাক সেনাবাহিনী আফগানিস্তানে হামলা চালাচ্ছে বলে মন্তব্য করেছেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন। তিনি বলেন, এসব হামলার পেছনে তারা অজুহাত হিসেবে বলছে, সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোর নিরাপদ আশ্রয়স্থল আফগানিস্তান ভূখণ্ডে মজুদ রয়েছে।

এক বড় জনসমাবেশে বক্তব্য দিতে গিয়ে তিনি পাকিস্তান সেনাবাহিনী ও সরকারের নীতির তীব্র সমালোচনা করেন জমিয়তে উলামায়ে ইসলাম পাকিস্তানের সভাপতি মাওলানা ফজলুর রহমান বলেছেন।

বিজ্ঞাপন
banner

ফজলুর রহমান বলেন, পাকিস্তান সেনাবাহিনী দেশের ভেতরে সক্রিয় সশস্ত্র বিরোধী গোষ্ঠীগুলোকে নিয়ন্ত্রণ করতে সক্ষম নয়।

বিরোধী গোষ্ঠীগুলো আফগানিস্তানে অবস্থান করছে বলে সরকারের দাবির বিষয়ে প্রশ্ন তুলে তিনি বলেন, তাহলে সেনাবাহিনী পাকিস্তানের ভেতরেই সরাসরি এসব গোষ্ঠীর বিরুদ্ধে অভিযান চালাচ্ছে না কেন।

জমিয়তে উলামায়ে ইসলামের এই নেতা এর আগেও একাধিকবার সরকার ও নিরাপত্তা সংস্থাগুলোর সমালোচনা করেছেন। তিনি বারবার অভিযোগ করে বলেছেন, তারা দেশের অভ্যন্তরীণ নিরাপত্তা বজায় রাখতে ব্যর্থ।

সূত্র: হুরিয়াত রেডিও

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222