ধর্মীয় শিক্ষা ছাড়া নৈতিকতা রক্ষা সম্ভব নয়: পীর সাহেব মধুপুরী

by hsnalmahmud@gmail.com

আবদুল্লাহ ফিরোজী, সাভার প্রতিনিধি >>

দুনিয়ার নেযাম ও সমাজের শৃঙ্খলা রক্ষায় ধর্মীয় শিক্ষার গুরুত্ব অপরিসীম—এ কথা বলেছেন বেফাকুল মাদারিসিল আরাবিয়া বাংলাদেশের সহসভাপতি, প্রখ্যাত আলেমেদ্বীন আল্লামা আব্দুল হামিদ (পীর সাহেব মধুপুর)। তিনি বলেন, “ধর্মীয় শিক্ষা ছাড়া সমাজ থেকে অশ্লীলতা, বেহায়াপনা ও অনৈতিকতা দূর করা সম্ভব নয়। বিজ্ঞান ও প্রযুক্তির যতই অগ্রগতি হোক না কেন, যদি আল্লাহভীতি ও ঈমান না থাকে, তবে সেই জ্ঞান মানুষের ক্ষতির কারণ হতে পারে।”

বিজ্ঞাপন
banner

বৃহস্পতিবার (২৬ জুন) সাভার উপজেলার ভাকুর্তা কওমি মাদরাসা আঞ্চলিক শিক্ষাবোর্ড আয়োজিত ৪র্থ কেন্দ্রীয় পরীক্ষায় মেধা তালিকায় স্থান পাওয়া শিক্ষার্থীদের পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ভাকুর্তা উলামা পরিষদের প্রধান উপদেষ্টা হাফেজ মাওলানা জয়নুল আবেদীন।
বিশেষ অতিথি ছিলেন:

  • মাওলানা বাহাউদ্দীন জাকারিয়া – মুহতামিম, আরজাবাদ মাদরাসা
  • মাওলানা মহিউদ্দিন ফারুকী – মুহতামিম, মারকাযুল লুগাতিল আরাবিয়্যাহ
  • মাওলানা জহিরুল ইসলাম – সভাপতি, ভাকুর্তা উলামা পরিষদ

স্থানীয় মোগড়াকান্দা মাদরাসা মারকাযে দ্বীন মিলনায়তনে আয়োজিত এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বোর্ডের অধিভুক্ত মাদরাসার মুহতামিম, মসজিদের ইমাম ও স্থানীয় আলেম সমাজের নেতৃবৃন্দ।

অনুষ্ঠানে কৃতী শিক্ষার্থীদের মাঝে সনদপত্র ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। বক্তারা এ সময় কওমি শিক্ষাব্যবস্থার মানোন্নয়ন, ধর্মীয় শিক্ষার প্রসার ও তরুণদের আদর্শ মানুষ হিসেবে গড়ে তুলতে অভিভাবকদের সচেতন ভূমিকার ওপর গুরুত্বারোপ করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222