ধামরাইয়ে চলছে রথযাত্রার প্রস্তুতি

by Abid vs36

ঢাকার ধামরাইয়ে প্রতি বছরের মতো এবারও উপমহাদেশের অন্যতম প্রাচীন ও ঐতিহ্যবাহী শ্রী শ্রী যশোমাধবের রথযাত্রা উৎসবকে কেন্দ্র করে বর্ণিল সাজে সাজিয়ে তোলা হচ্ছে ঐতিহাসিক রথটিকে। শেষ মুহূর্তে রথটির সংস্কার, মেরামত ও সাজসজ্জার কাজে দম ফেলার ফুসরত নেই কারিগর ও রংশিল্পীদের। ধামরাইয়ের প্রধান আকর্ষণ এই উৎসবটি শান্তিপূর্ণ ও যথাযথ মর্যাদায় উদযাপনে প্রশাসনের পক্ষ থেকেও নেওয়া হয়েছে নিশ্ছিদ্র নিরাপত্তা প্রস্তুতি।

উৎসব আয়োজক কমিটির পক্ষ থেকে জানানো হয়েছে, আগামী ১৬ জুলাই (বৃহস্পতিবার) ধামরাই বাজারের রথখোলা এলাকা থেকে যাত্রাবাড়ী মন্দির পর্যন্ত প্রথম রথটান (সোজা রথ) অনুষ্ঠিত হবে। এরপর আগামী ২৪ জুলাই ফিরতি রথটান বা উল্টোরথের মধ্য দিয়ে শেষ হবে পূজার মূল আনুষ্ঠানিকতা। তবে রথযাত্রাকে কেন্দ্র করে রথখোলা মাঠ ও ধামরাই বাজার এলাকায় ১৬ জুলাই থেকে শুরু হয়ে মাসব্যাপী চলবে ঐতিহ্যবাহী লোকজ মেলা।

বিজ্ঞাপন
banner

রথখোলা এলাকায় গিয়ে দেখা যায়, বৈরী আবহাওয়া ও বৃষ্টির বাধা উপেক্ষা করেই পুরোদমে চলছে রথের ধোয়া-মোছা ও রঙের কাজ। দীর্ঘ ১১ বছর ধরে রথ সাজানোর কাজ করা রংশিল্পী সঞ্জয় পাল ও প্রদীপ চৌধুরী জানান, ভগবানের কৃপা ও মানুষের আশীর্বাদ পাওয়ার বাসনা থেকে তারা ভক্তিভরে রঙের কাজ করছেন। বৃষ্টির কারণে কিছুটা বেগ পেতে হলেও রথটানের আগেই যাবতীয় কাজ সম্পন্ন হবে বলে জানা গেছে।

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222