ইসরায়েলবিরোধী স্লোগান দেওয়ায় ব্রিটিশ ব্যান্ড দলের ভিসা বাতিলের ঘোষণা আমেরিকার

by Nur Alam Khan

আমিরুল ইসলাম লুকমান >>
যুক্তরাজ্যের জনপ্রিয় মিউজিক ব্যান্ড Bob Vylan এর সদস্যদের মার্কিন যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল করেছে ওয়াশিংটন। যুক্তরাজ্যের গ্লাস্টনবারি মিউজিক ফেস্টিভ্যালে ইসরায়েলি সেনাবাহিনীর বিরুদ্ধে স্লোগান ও ফিলিস্তিনপন্থী বক্তব্য দেওয়ায় এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে মার্কিন পররাষ্ট্র দফতর।

মঙ্গলবার (১ জুলাই) ডেইলি জং সূত্রে জানা গেছে, গত শনিবার গ্লাস্টনবারি উৎসবে পারফর্ম করার সময় ব্যান্ডটির প্রধান গায়ক মঞ্চে উঠে ফিলিস্তিনের স্বাধীনতার পক্ষে অবস্থান নেন এবং ইসরায়েলি আগ্রাসনের বিরুদ্ধে প্রতিবাদ করে স্লোগান দেন।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘মৃত্যু হোক আইডিএফের (ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনীর)।’ পাশাপাশি তিনি ‘নদী থেকে সমুদ্র পর্যন্ত, ফিলিস্তিন হবে মুক্ত’ বলেও স্লোগান দেন।

এই ঘটনায় প্রতিক্রিয়া জানিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের উপ-পররাষ্ট্রমন্ত্রী সামাজিক যোগাযোগমাধ্যমে বলেন, ‘গ্লাস্টনবারি উৎসবে ঘৃণাসূচক বক্তব্য ও সহিংসতামূলক স্লোগান তোলার পর Bob Vylan ব্যান্ডের সদস্যদের ভিসা বাতিল করা হয়েছে। যারা বিদেশ থেকে ঘৃণা ও সহিংসতা ছড়ায়, তাদের আমেরিকায় স্বাগত জানানো হবে না।’

ঘটনার পর ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি জানায়, পারফরম্যান্সটি সরাসরি সম্প্রচারের সময় গায়কের বক্তব্য বন্ধ করা উচিত ছিল। কিন্তু তা সম্ভব হয়নি এবং দর্শকদের একাংশ লাইভ সম্প্রচারে স্পষ্টভাবে স্লোগানগুলো শুনতে পান।

তবে ভিসা বাতিলের এ ঘটনার নিন্দা জানিয়ে বিশ্লেষকরা বলছেন, এই পদক্ষেপ এমন এক সময় নেওয়া হয়েছে, যখন মার্কিন যুক্তরাষ্ট্রে ফিলিস্তিনপন্থী কণ্ঠগুলোকে ক্রমাগত জোরপূর্বক রোধ করা হচ্ছে ও তাদের ওপর রাজনৈতিক চাপ সৃষ্টি করা হচ্ছে।

সূত্র: ডেইলি জং।

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222