উত্তরার দুর্ঘটনাস্থল পরিদর্শনে বিএনপি, ছাত্রদলের মেডিকেল টিম গঠন

by amirulislamluqman20@gmail.com

বাংলাদেশ বিমানবাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান উত্তরায় মাইলস্টোন কলেজে বিধ্বস্তস্থল পরিদর্শন করতে যাচ্ছেন বিএনপি’র একটি প্রতিনিধি দল।

বিএনপির মিডিয়া সেলের সদস্য শায়রুল কবির খান এ তথ্য জানান।

বিজ্ঞাপন
banner

দুই সদস্যের প্রতিনিধি দলে রয়েছেন বিএনপি সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ ও যুগ্ম মহাসচিব শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি।

এদিকে বিমান বিধ্বস্তের ঘটনায় আহতদের প্রয়োজনে রক্ত সংগ্রহ ও যথাযথ চিকিৎসাসেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের মেডিকেল টিম গঠন করেছে।

রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় উদ্ধারকাজে সহায়তা, প্রয়োজনে রক্ত সংগ্রহ, জরুরি পরিবহন, অক্সিজেন ও ঔষধ সরবরাহসহ যথাযথ চিকিৎসা সেবা নিশ্চিতকরণে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের নিকটবর্তী ইউনিটসমূহের নেতৃবৃন্দকে নির্দেশনা প্রদান করা হয়েছে।

এসকল কাজে সমন্বয়ের জন্য বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদের সহ-সভাপতি ডা. তৌহিদুর রহমান আউয়ালকে সমন্বয়ক করে নিম্নোক্ত চিকিৎসক নেতৃবৃন্দকে জরুরি চিকিৎসা সেবায় সমন্বয়ের দায়িত্ব প্রদান করা হলো:

১. ডা. তৌহিদুর রহমান আউয়াল

সহ-সভাপতি, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01993221227)

২. ডা. সাইফুল আলম বাদশা

যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01717675761)

৩. ডা. এ এস এম রাকিবুল ইসলাম আকাশ

যুগ্ম-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01886261361)

৪. ডা. এরফান হোসেন নিবিড়

সহ-সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কেন্দ্রীয় সংসদ (01676319220)

বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব ও সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির এই সংকটকালীন সময়ে সকলকে রক্ত সংগ্রহসহ অন্যান্য প্রয়োজনে হতাহতদের পাশে থাকার মানবিক আহবান জানান।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222