আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন এসআই আবজালুল হকের

by Fatih Work

আশুলিয়ায় লাশ পোড়ানোর মামলায় আসামি থেকে রাজসাক্ষী হতে আবেদন করেছেন এসআই শেখ আবজালুল হক।

বৃহস্পতিবার (২১ আগস্ট) দুপুরে তিনি আবেদন করেন।

বিজ্ঞাপন
banner

এর আগে জুলাই আন্দোলনের সময় আশুলিয়ায় ৫ জনের মরদেহ ও একজনকে জীবিত পোড়ানো এবং ৪ আগস্ট ১ জনসহ ৭ জন হত্যা মামলার সাবেক এমপি সাইফুলসহ ১৬ জনের বিরুদ্ধে অভিযোগ গ্রহণ করে বিচার শুরুর আদেশ দিয়েছেন ট্রাইব্যুনাল।

গত ১০ জুলাই ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল ও সাবেক আইজিপি চৌধুরী আবদুল্লাহ আল মামুনের বিরুদ্ধে ৫ অভিযোগে বিচার শুরুর আদেশ দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১।

আসামিদের মধ্যে চৌধুরী আবদুল্লাহ আল মামুন দায় স্বীকার করে রাজসাক্ষী হওয়ার আবেদন করেন। তিন আসামির মধ্যে একমাত্র তিনিই কারাগারে আটক আছেন, বাকি ২ জনকে পলাতক দেখিয়ে এ মামলার কার্যক্রম চলছে।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222