গণঅভ্যুত্থান নিয়ে বিতর্কিত মন্তব্য; ফজলুকে কারণ দর্শানোর নোটিশ বিএনপির

by hsnalmahmud@gmail.com

ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান নিয়ে ধারাবাহিকভাবে বিতর্কিত মন্তব্য করায় বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা অ্যাডভোকেট ফজলুর রহমানকে শোকজ নোটিশ দিয়েছে দলটি।

রোববার বিএনপির দপ্তর সূত্রে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

বিজ্ঞাপন
banner

শোকজ নোটিশে বলা হয়, ফজলুর রহমান জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানকে ঘিরে কুরুচিপূর্ণ ও বিভ্রান্তিকর বক্তব্য দিচ্ছেন। আত্মদানকারী শহীদদের নিয়ে তার মন্তব্য সম্পূর্ণরূপে দলীয় আদর্শ ও গণঅভ্যুত্থানের চেতনার পরিপন্থি। এসব বক্তব্যে জনমনে তীব্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে এবং দলীয় সুনাম ক্ষুণ্ন করার সুপরিকল্পিত প্রয়াস বলেও মনে করা হচ্ছে। এমনকি তার বক্তব্যে জনগণের ধর্মীয় অনুভূতিও আঘাতপ্রাপ্ত হয়েছে।

শোকজে আরও বলা হয়, জুলাই-আগস্টের গণঅভ্যুত্থানে বিএনপির সাড়ে চারশোর বেশি নেতাকর্মীসহ দেড় হাজারেরও অধিক মানুষ শহীদ হন এবং আহত হন ত্রিশ হাজারের বেশি। অথচ ফজলুর রহমান নিয়মিতভাবেই এ বীরোচিত আত্মদানকে অপমান ও অমর্যাদা করে আসছেন।

তাকে উদ্দেশ করে বলা হয়, এ ধরনের উদ্ভট ও শৃঙ্খলাভঙ্গকারী বক্তব্যের কারণে কেন আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণ করা হবে না, তার কারণ লিখিতভাবে জানাতে হবে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে দলের নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয়ে জবাব দাখিল করার নির্দেশ দেওয়া হয়েছে।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222