চব্বিশকে এড়িয়ে বাহাত্তরের সংবিধানে কোনো নির্বাচন হবে না: আমীরে মজলিস

by hsnalmahmud@gmail.com

আতাউল্লাহ নাবহান মামদুহ >>

চব্বিশকে এড়িয়ে বাহাত্তরের সংবিধানে কোনো নির্বাচন হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমীর, হেফাজতে ইসলামের কেন্দ্রীয় নেতা শাইখুল হাদিস আল্লামা মামুনুল হক।

বিজ্ঞাপন
banner

তিনি বলেন, ‘কিসের নির্বাচন? ২০১৩ সালের শাপলা ও জুলাই শহীদদের রক্তের সনদ নিশ্চিত করতে হবে। বাহাত্তরের সংবিধান বাংলাদেশে চলবে না। সব রাজনৈতিক পক্ষকে আমি স্পষ্ট জানিয়ে দিচ্ছি— চব্বিশকে এড়িয়ে বাহাত্তরের সংবিধানে কোনো নির্বাচন হবে না।”

আজ শুক্রবার (২৯ আগস্ট) বাদ মাগরিব রাজধানীর ধোপাখোলা মাঠে আয়োজিত সীরাত মাহফিলে এক দীর্ঘ বক্তব্যে তিনি এসব বলেন।

বক্তব্যে তিনি অভিযোগ করেন, বাংলাদেশে “রবীন্দ্রনাথের বস্তা পঁচা নীতি প্রতিষ্ঠার ষড়যন্ত্র” চলছে। এ বিষয়ে তিনি মুসলিম সমাজকে সচেতন থাকার আহ্বান জানান।

আলেম ও ইসলামপন্থীদের বিরুদ্ধে কুৎসা রটনা প্রসঙ্গে তিনি বলেন, ‘ফজলুর রহমান সাহেব! আমরা মৌলবাদীরা এদেশে ভাড়াটিয়া নই। বঙ্গভঙ্গ আন্দোলন থেকে শুরু করে চব্বিশের ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন পর্যন্ত প্রতিটি সংগ্রামে আমরা রক্ত ঝরিয়ে ভূমিকা রেখেছি। ইসলাম ও আলেমদের বিরুদ্ধে যে কেউ ষড়যন্ত্র করবে, তাকে কঠোরভাবে দমন করা হবে।’

মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমীর ও পীর সাহেব চরমোনাই মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম। এছাড়া দেশের শীর্ষ আলেমগণও বিভিন্ন বিষয়ে বয়ান প্রদান করেন।

হাআমা/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222