গাজায় খাদ্যসামগ্রী পৌঁছে দিতে স্পেন থেকে ত্রাণবাহী নৌবহরের যাত্রা

by Fatih Work

গাজার অবৈধ ইসরায়েলি অবরোধ ভাঙতে এবং মানবিক সহায়তা পৌঁছে দিতে ত্রাণবাহী জাহাজ আবারও স্পেন থেকে যাত্রা শুরু করতে যাচ্ছে। এই অভিযানে সুইডিশ পরিবেশ ও সামাজিক কর্মী গ্রেটা থানবার্গ অংশ নিচ্ছেন।

রবিবার (৩১ আগস্ট) ডেইলি জং সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের বরাতে জানা গেছে, জাতিসংঘের পক্ষ থেকে গাজার সংকটজনিত দুর্ভিক্ষের ঘোষণা দেওয়ার পর জাহাজের ব্যবস্থাপকরা বার্সেলোনা থেকে নতুন একটি সামুদ্রিক কনভয়ের ঘোষণা দিয়েছেন। এ ফ্লোটিলার মাধ্যমে জাহাজগুলো গাজার জনগণের জন্য মানবিক সহায়তা বহন করবে।

বিজ্ঞাপন
banner

ফ্লোটিলার কর্মকর্তারা জানিয়েছেন, এই যাত্রা ৪ সেপ্টেম্বর শুরু হবে। তবে কতটি জাহাজ বা নৌকা অংশ নেবে এবং কোন সময়ের মধ্যে যাত্রা শুরু হবে, তা এখনও প্রকাশ করা হয়নি।

প্রশাসন আশা প্রকাশ করেছে, সহায়তা বহনকারী এই সামুদ্রিক কনভয় সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে গাজা পৌঁছাবে।

সূত্র: ডেইলি জং

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222