75
নাইজেরিয়ার নাইজার প্রদেশে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৬০ জনের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে বিদেশি সংবাদমাধ্যমের খবরে বলা হয়েছে, অতিরিক্ত যাত্রী বহনের কারণেই এ দুর্ঘটনা ঘটে।
উদ্ধারকর্মীরা জানান, নৌকাটিতে ধারণক্ষমতার চেয়ে অনেক বেশি যাত্রী ছিল। এতে একশরও বেশি মানুষ ছিলেন, যাদের মধ্যে বহুজনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। নিহতদের মধ্যে নারী ও শিশুও রয়েছে।
অন্যদিকে ইয়েমেনের উপকূলে পৃথক এক নৌকাডুবিতে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৬৮ জনে।
সূত্র: ডেইলি জং
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
