ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানে ত্রাণ পাঠাল বাংলাদেশ

by Nur Alam Khan

ভয়াবহ ভূমিকম্পে বিধ্বস্ত আফগানিস্তানের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে বাংলাদেশ সরকার। প্রধান উপদেষ্টার নির্দেশে ক্ষতিগ্রস্তদের জন্য ১১ টন জরুরি ত্রাণসামগ্রী নিয়ে বাংলাদেশ বিমানবাহিনীর একটি বিশেষ ফ্লাইট আজ শুক্রবার (৫ই সেপ্টেম্বর) সম্বলিত সামগ্রী নিয়ে আফগানিস্তানের উদ্দেশ্যে রওনা হয়েছে।

এর আগে গতকাল বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর ) রাতে পররাষ্ট্র মন্ত্রণালয় এক প্রেস বিজ্ঞপ্তিতে এই সহায়তা পাঠানোর কথা জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, গত ১লা সেপ্টেম্বর আফগানিস্তানের পূর্বাঞ্চলে একটি শক্তিশালী ভূমিকম্প আঘাত হানে, যা ভয়াবহ মানবিক বিপর্যয় সৃষ্টি করেছে।

বিজ্ঞাপন
banner

এই দুর্যোগে এখন পর্যন্ত ২ হাজার ২০০ জনেরও বেশি মানুষ নিহত, ৩ হাজারের বেশি গুরুতর আহত এবং ৮ হাজারের অধিক ঘরবাড়ি সম্পূর্ণভাবে বিধ্বস্ত হয়েছে। দুর্যোগকবলিত এলাকায় খাদ্য, পানি, বাসস্থান এবং জরুরি চিকিৎসা সেবার তীব্র সংকট দেখা দিয়েছে।

এই প্রেক্ষাপটে বাংলাদেশ সরকার জরুরিভিত্তিতে মানবিক সহায়তা পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে। পাঠানো ত্রাণসামগ্রীর মধ্যে রয়েছে শুকনাে খাবার, শিশুখাদ্য, কম্বল, শীতবস্ত্র, তাঁবু, খাবার পানি এবং প্রয়োজনীয় বিভিন্ন ঔষধ।

উল্লেখ্য, বন্ধুপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ এর আগেও আফগানিস্তানের দুর্যোগে পাশে থেকেছে। ২০২২ সালের ভূমিকম্পের পরেও বাংলাদেশ থেকে মানবিক সহায়তা প্রেরণ করা হয়েছিল।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222