শ্রীলঙ্কায় পর্যটকবাহী বাস খাদে পড়ে নিহত ১৫

by Fatih Work

শ্রীলঙ্কায় ভয়াবহ সড়ক দুর্ঘটনায় পর্যটকবাহী একটি বাস গভীর খাদে পড়ে অন্তত ১৫ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরও ১৮ জন।

শুক্রবার (৫ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে বিদেশি সংবাদমাধ্যম জানায়, মঙ্গলবার রাতে উভা (UVA) প্রদেশের এল্লা শহরের পাহাড়ি সড়ক দিয়ে বাসটি যাওয়ার সময় দুর্ঘটনাটি ঘটে।

বিজ্ঞাপন
banner

পুলিশের বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, একটি গাড়ির সঙ্গে সংঘর্ষের পর বাসটি প্রায় এক হাজার ফুট গভীর খাদে পড়ে যায়। দুর্ঘটনার পরপরই উদ্ধারকর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করেন।

আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে কর্তৃপক্ষ।

সূত্র: জিও নিউজ

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

 

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222