বেরোবি ছাত্রলীগ নেতা নাহিদ গ্রেপ্তার

by amirulislamluqman20@gmail.com

জুলাই অভ্যুত্থানে শিক্ষার্থীদের ওপর হামলাকারী ও বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) শাখা ছাত্রলীগের ত্রাণ ও দুর্যোগবিষয়ক সম্পাদক আবু সালেহ মো. নাহিদকে বিস্ফোরক মামলায় গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেফতার নাহিদ গাইবান্ধার গোবিন্দগঞ্জের পান্থাপাড়া এলাকার আবু তালেবের পুত্র। তিনি বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের শিক্ষার্থী।

বিজ্ঞাপন
banner

রবিবার (৭ সেপ্টেম্বর) সন্ধ্যা সাতটার দিকে নগরীর খামারমোড় এলাকা থেকে বিশেষ অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় পুলিশ ফাড়ির ইনচার্জ রাশেদ খান বলেন, বিশেষ অভিযানের মাধ্যমে তাকে নগরীর খামারমোড় থেকে গ্রেপ্তার করি। তাকে বর্তমানে তাজহাট থানায় হেফাজতে রাখা হয়েছে। আগামীকাল কোর্টে ওঠানো হবে।

তাজহাট থানার ওসি মোহাম্মদ শাহজাহান বলেন, গোপন তথ্যের ভিত্তিতে নিষিদ্ধ সংগঠন ছাত্রলীগের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় শাখার ত্রাণ ও দুর্যোগ বিষয়ক সম্পাদক আবু সালেহ নাহিদকে নগরীর খামার মোড় এলাকা থেকে গ্রেফতার করা হয়েছে। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুণ অর রশিদের করা মামলার ৩৫ নম্বর আসামি তিনি।

তিনি আরও বলেন, ৫ আগস্টের পর থেকেই পলাতক ছিলেন নাহিদ। কয়েকদিন আগে রংপুরে আসেন। পরে তথ্যপ্রযুক্তির সহায়তায় তাকে গ্রেফতার করা হয়। তাকে জিজ্ঞাসাবাদে হামলা ও পরিকল্পনার অনেক তথ্য পাওয়া গেছে। আগামীকাল নাহিদকে আদালতে তোলা হবে বলেও জানান তিনি।

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222