নরসিংদী রেল স্টেশনের উন্নয়নে জেলা প্রশাসকের পদক্ষেপ

by Nur Alam Khan

বশির আহম্মদ মোল্লা,নরসিংদী প্রতিনিধি:

নরসিংদী রেলযাত্রীদের জন্য বাড়তি সুবিধা দিতে যাচ্ছে নরসিংদী রেল স্টেশন। আজ মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর ) সকালে স্টেশনে আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নরসিংদী জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের সভাপতি আমজাদ জুয়েল। এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক ও জেলা যুবদল সভাপতি মহসিন হোসেন বিদ্যু।

বিজ্ঞাপন
banner

সভাপতির বক্তব্যে আমজাদ জুয়েল জানান, জেলা প্রশাসক মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরীর সহযোগিতায় নরসিংদী রেল স্টেশন অচিরেই আধুনিক রেল স্টেশন হিসেবে প্রতিষ্ঠা পাবে। যাত্রীদের উন্নত সেবা নিশ্চিত করতে বেশ কিছু প্রকল্প বাস্তবায়ন করা হচ্ছে।

উন্নয়নমূলক কাজের মধ্যে রয়েছে—২ নম্বর প্ল্যাটফর্ম বর্ধিতকরণ, উভয় প্ল্যাটফর্মের ছাউনি সম্প্রসারণ, পর্যাপ্ত লাইট ও ফ্যান স্থাপন, আধুনিক বেঞ্চ সংযোজন, সুপেয় পানির ব্যবস্থা, ডিজিটাল সাইনবোর্ড প্রতিস্থাপনসহ নানা সুবিধা।

এর আগে জেলা প্রশাসকের উদ্যোগে নরসিংদী রেল স্টেশনে আন্তঃনগর ট্রেন মহানগর প্রভাতী (৭০৪), মহানগর গোধূলি (৭০৩) ও উপবন এক্সপ্রেসের (৭৪০) স্টপেজ চালু হওয়ায় তিনি প্রশংসা অর্জন করেন।

অনুষ্ঠানে নরসিংদী রেল যাত্রী অধিকার ফোরামের পক্ষ থেকে জেলা প্রশাসকের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হয়।

এনআর/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222