পশ্চিম নাইজেরিয়ার তিলবেরি অঞ্চলে মোটরসাইকেল আরোহী সশস্ত্র দুর্বৃত্তদের হামলায় অন্তত ২২ জন গ্রামবাসী নিহত হয়েছেন। বুধবার (১৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে স্থানীয় গণমাধ্যমের খবরে জানা যায়, নিহতরা একটি বাপ্তিস্মা অনুষ্ঠানে অংশ নিচ্ছিলেন।
সোমবার এ হামলার ঘটনা ঘটে বুরকিনা ফাসো ও মালির সীমান্তবর্তী এলাকায়।
প্রতিবেদনে বলা হয়েছে, এ অঞ্চলটি আল-কায়েদা ও ইসলামিক স্টেট (আইএস)–ঘনিষ্ঠ গোষ্ঠীগুলোর সক্রিয়তার জন্য দীর্ঘদিন ধরেই অস্থির।
এক প্রত্যক্ষদর্শী জানান, তাকুবাত গ্রামে বাপ্তিস্মা অনুষ্ঠানে প্রথমে হামলাকারীরা ১৫ জনকে গুলি করে হত্যা করে। পরে তারা গ্রামটির উপকণ্ঠে গিয়ে আরও সাতজনকে হত্যা করে।
সূত্র: ডেইলি জং।
অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান
এআইএল/
