ফিলিস্তিনকে এখন স্বীকৃতি দেবে না জাপান: দাবি জাপানি সংবাদপত্রের

by Fatih Work

জাপানের একটি শীর্ষস্থানীয় দৈনিক পত্রিকা সরকারি সূত্রের বরাতে জানিয়েছে, জাপান আপাতত ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেবে না।

বুধবার (১৭ সেপ্টেম্বর) ডেইলি জং সূত্রে রিপোর্টে উল্লেখ করা হয়েছে, জাতিসংঘে ফিলিস্তিন ইস্যুতে আয়োজিত বৈঠকে জাপানের প্রধানমন্ত্রী অংশ নেবেন না। ফিলিস্তিনকে স্বীকৃতি না দেওয়ার জাপানের অবস্থানকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের ঘনিষ্ঠ অবস্থান হিসেবে দেখা হচ্ছে।

বিজ্ঞাপন
banner

উল্লেখ্য, ফ্রান্স, যুক্তরাজ্য, কানাডা, লুক্সেমবার্গ, বেলজিয়াম এবং অস্ট্রেলিয়াসহ অনেক দেশ ইতোমধ্যে ঘোষণা করেছে, তারা জাতিসংঘ সাধারণ পরিষদের অধিবেশনে ফিলিস্তিনি রাষ্ট্রকে স্বীকৃতি দেওয়ার পরিকল্পনা করছে।

সূত্র: ডেইলি জং।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222