লেবাননে নৌকাডুবিতে ৫০ সুদানি অভিবাসীর মৃত্যু

by Nur Alam Khan

লেবাননের পূর্ব উপকূল টোব্রুকে ভয়াবহ নৌকাডুবির ঘটনায় অন্তত ৫০ জন সুদানি অভিবাসী নিহত হয়েছেন।

বৃহস্পতিবার (১৮ সেপ্টেম্বর) জিও নিউজ সূত্রে বিদেশি গণমাধ্যমের খবরে জানা গেছে, ৭৫ জন অভিবাসী লেবানন থেকে একটি রাবারের নৌকায় করে গ্রিসের উদ্দেশে রওনা হয়েছিলেন। পথিমধ্যে হঠাৎ নৌকায় আগুন ধরে গেলে সেটি ডুবে যায়। এতে অন্তত ৫০ জন অভিবাসী পানিতে ডুবে প্রাণ হারান।

বিজ্ঞাপন
banner

রিপোর্টে আরও বলা হয়, উদ্ধার অভিযানের সময় ২৪ জনকে জীবিত উদ্ধার করা সম্ভব হয়েছে। তবে একজন এখনো নিখোঁজ রয়েছেন এবং তাকে খুঁজে বের করার চেষ্টা চলছে।

প্রসঙ্গত, লিবিয়া ও লেবাননসহ ভূমধ্যসাগরীয় উপকূলীয় দেশগুলো প্রতি বছর ইউরোপগামী হাজারো অভিবাসীর জন্য প্রধান ট্রানজিট পয়েন্টে পরিণত হয়।

কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, চলতি বছরের ১ জানুয়ারি থেকে ১৩ সেপ্টেম্বর পর্যন্ত শুধু মধ্য ভূমধ্যসাগরীয় রুটেই অন্তত ৪৫৬ জন অভিবাসী প্রাণ হারিয়েছেন এবং আরও ৪২০ জন নিখোঁজ রয়েছেন।

সূত্র: জিও নিউজ।

অনুবাদ: আমিরুল ইসলাম লুকমান

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222