93
সরকারবিরোধী বিদ্রোহীদের সহযোগিতার অভিযোগে কঙ্গোর সাবেক রাষ্ট্রপতি জোসেফ কাবিলাকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত।
মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) বিবিসি এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ।
গত শুক্রবার দেয়া এ রায়ে কাবিলাকে রাষ্ট্রদ্রোহ, মানবতাবিরোধী অপরাধ ও যুদ্ধাপরাধের দায়ে দোষী সাব্যস্ত করা হয়। অভিযোগগুলোর মধ্যে হত্যা, যৌন সহিংসতা, নির্যাতন ও বিদ্রোহে উসকানির মতো বিষয়ও রয়েছে।
তবে কাবিলা এ অভিযোগ অস্বীকার করেছেন। আদালতকে ‘দমননীতির হাতিয়ার’ বলে আখ্যা দিয়েছেন।
এআইএল/
