গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি পূর্ণ সমর্থন জানিয়ে বাগছাসের মিছিল

by amirulislamluqman20@gmail.com

গ্লোবাল সুমুদ ফ্লোটিলার প্রতি সংহতি জানিয়ে বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদ (বাগছাস) ঢাকা বিশ্ববিদ্যালয়ে মানববন্ধন ও র‍্যালি করেছে।

বৃহস্পতিবার (২ অক্টোবর) বিকেলে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্য থেকে শুরু হওয়া মিছিলটি শাহবাগ জুলাই চত্বরে এসে সমাপ্ত হয়।

বিজ্ঞাপন
banner

সংগঠনটির ঢাবি শাখার মুখপাত্র আশরেফা খাতুনের সঞ্চালনায় র‍্যালি শেষে সমাপনী বক্তব্য রাখেন সদস্য সচিব জাহিদ আহসান। তিনি বলেন, ‘জুলাই শাহবাগ থেকে শুরু হয়ে নেপাল, ইন্দোনেশিয়া, মাদাগাস্কার হয়ে একদিন ফিলিস্তিনেও পৌঁছাবে।’

তিনি আরও বলেন, ‘ফিলিস্তিন কোনো একটি ভূখণ্ডের নাম নয়, ফিলিস্তিন একটি অনুভূতির নাম। আমরা প্রত্যেকে একজন নির্যাতিত ফিলিস্তিনি। যতদিন ফিলিস্তিন আযাদ না হবে, ততদিন আমরাও ফিলিস্তিনিদের মত লড়াইয়ে শামিল থাকবো।’

এআইএল/

এ জাতীয় আরো সংবাদ

প্রকাশক: আবু সায়েম খালেদ
পরিচালক: এইচ. এম. মুহিউদ্দিন খান
আসকান টাওয়ার, ৬ষ্ঠ তলা, ১৭৪ ধোলাইপাড়
যাত্রাবাড়ী, ঢাকা-১২০৪
ইমেইল: info@36news24.com
ফোন: 01401 400222